বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশসহ ১৬ দেশে নতুন শুল্ক আরোপের পথে ট্রাম্প মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ছাত্রীদের উপহারের সাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত গোপালগঞ্জে নাশকতায় অর্থায়ন: ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ পহেলা ডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো: বোর্ড চেয়ারম্যান তাড়াইলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নান্দাইলে বিভাগীয় প্রেসক্লাব ময়মনসিংহের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কাঠালিয়ায় সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী সেলিনা বেগমের পক্ষে লিফলেট বিতরণ

পোশাকশ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
ছবি: সংগৃহীত

অবশেষে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। এ মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরিকাঠামো কার্যকর হবে।

বুধবার (২৫ নভেম্বর) ভোর ৪টায় সংবাদ ব্রিফিংয়ে নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হয়। বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী এ মজুরিকাঠামো ঘোষণা করেন।

নতুন মজুরিকাঠামোয় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের চারটি গ্রেড বহাল রাখা হয়েছে। সর্বোচ্চ গ্রেড বা গ্রেড-১-এর নিম্নতম মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। গ্রেড-২-এর মজুরি ২০ হাজার টাকা এবং গ্রেড-৩-এর মজুরি ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সর্বনিম্ন গ্রেড বা গ্রেড-৪-এর মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা।

তিনি জানান, প্রথম তিনটি গ্রেডের মজুরি নিয়ে বোর্ডের সব সদস্য একমত হলেও চতুর্থ গ্রেডের ক্ষেত্রে তা সম্ভব হয়নি। এ কারণে বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর ১২৯(২) বিধি অনুযায়ী গোপন ভোটের আয়োজন করা হয়। পরে একই বিধিমালার ১২৯(১) বিধি অনুসারে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে সর্বনিম্ন গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়।

শিক্ষানবিশ শ্রমিকদের মজুরির বিষয়ে অবশ্য এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চেয়ারম্যান জানান, শ্রমিকপক্ষ শিক্ষানবিশ মজুরির বিধান তুলে দেয়ার প্রস্তাব দিয়েছে। প্রজ্ঞাপনের খসড়া চূড়ান্ত করার সময় সংশ্লিষ্ট কারিগরি বিষয়গুলো পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..