বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
​নান্দাইলে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মহড়া ও অবস্থান কর্মসূচি প্রাণিসম্পদ খাতকে রফতানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী নান্দাইলে ইউসিসিএ ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ৭ প্রার্থী বৈধ ঘোষিত আমতলীতে মালামাল চুরির ঘটনায় হতাশা, প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা ইসলামী আন্দোলন নেতার বিচার দাবিতে পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভ তাড়াইলে রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসার অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: রণধীর জয়সওয়াল বাংলাদেশসহ ১৬ দেশে নতুন শুল্ক আরোপের পথে ট্রাম্প মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

​নান্দাইলে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মহড়া ও অবস্থান কর্মসূচি

​নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত

অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও এবং নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ময়মনসিংহের নান্দাইলে বিক্ষোভ মিছিল, মহড়া ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।

​বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির নির্দেশনায় নান্দাইল পৌর শহরের প্রধান প্রধান সড়কে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত অবস্থান কর্মসূচি ও সমাবেশে মিলিত হয়।

​সমাবেশে বক্তারা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করতে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের যেকোনো ধরনের নাশকতা, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য কঠোর হস্তে প্রতিহত করা হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির নেতা-কর্মীরা সব সময় মাঠে সতর্ক অবস্থানে রয়েছেন বলেও হুঁশিয়ারি দেন তারা।

উক্ত প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন ও উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান লিটন, সদস্য সচিব মো. এনামুল কাদির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. নজরুল ইসলাম ফকির এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. সাদ্দাম হোসেন।

এছাড়াও উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..