বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
আদমদীঘিতে বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকারের উপপরিচালক চাওড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মেহেদী জামান রাকিব বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইউএস-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের রে্যালি ও আলোচনা সভা মোরেলগঞ্জে জিপিএফের ১০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ, শিক্ষকদের বিক্ষোভ মোরেলগঞ্জে জনগুরুত্বপূর্ণ রাস্তা কাটার অভিযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ রূপগঞ্জে দাবিকৃত চাদা না দেওয়ায় ট্রাক চালককে পিটিয়ে আহত করলো শ্রমিকদল নেতা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইউএস-বাংলা মেডিকেল কলেজে র‍্যালি ও আলোচনা সভা আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত বরগুনায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান তালতলীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস কৃষি বিভাগের

বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন স্থগিত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৬১৯৮ বার পঠিত

রোববার বাংলাদেশ নির্বাচন কমিশন উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, নির্বাচনি পরিবেশ বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য চেয়ারম্যান পদের উপনির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা (রিটার্নিং কর্মকর্তা) কাজী শহিদুল ইসলামও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মো. সালাউদ্দিন সুমন এবং স্বতন্ত্রপ্রার্থী কামাল হোসেনের একের পর এক আচারণবিধি লঙ্ঘন ও সমর্থকদের পাল্টা-পাল্টি হামলার ঘটনা ঘটে , যার প্রেক্ষিতে নির্বাচনি পরিবেশ বিঘ্নিত হওয়ায় এ নির্বাচন স্থগিত করা হয়েছে বলে ধারণা করছেন ওই এলাকার সংশ্লিষ্টমহল।

স্বতন্ত্রপ্রার্থী মো. কামাল হোসেন বলেন, নির্বাচন স্থগিত হওয়ার ফলে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে আমরা যারা স্বতন্ত্রপ্রার্থী রয়েছি, আমাদের একটাই দাবি যাতে স্বল্পসময়ের মধ্যে একটি অবাধ ও নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হয়।

বেতাগী উপজেলা নির্বাচন কর্মকর্তা (রিটার্নিং কর্মকর্তা) কাজী শহিদুল ইসলাম বলেন, ‘উপনির্বাচনে একের পর এক আচারণবিধি লঙ্ঘন ও বির্তকিত হামলা এবং সহিংসতার সংবাদ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশের ফলেই হয়ত নির্বাচন কমিশন এহেন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তবে কবেনাগাদ আবার এ নির্বাচন হবে এ বিষয় তিনি কিছু বলতে পারেন নি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..