বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ নিস্ক্রিয় ও প্রতারক হজ্ব এজেন্সির পথ বন্ধের উদ্যোগ ১০ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যে কারণ দর্শানোর নোটিশও তোয়াক্কা করেননি রেঞ্জ কর্মকর্তা কবির, এবার নতুন জালিয়াতির টিপিতে পদুয়ায় আটক ট্রাক ২ লক্ষ টাকার সমঝোতায় রাতের আঁধারে রফা গণপুর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগ রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রন পরিচালক মনিরুল ও কাইছারের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ২০ অথরাইজড অফিসারের ঘুষ বানিজ্য রমরমা ॥ দেখার কেউ নেই বিআরটিসিতে ‘জামিল সিন্ডিকেট’: এক বছরে দুই বদলি, কোটি টাকার সুবিধা বাণিজ্যের অভিযোগ

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর মানবাধিকার কোথায় ছিল : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৬২৩০ বার পঠিত
প্রধানমন্ত্রী: শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক:

১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ পরিবারের সবাইকে হত্যার পর মানবাধিকার কোথায় ছিল প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তারাই আবার বাংলাদেশকে মানবাধিকারের ছবক দেয়।

জাতীয় শোক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

আওয়ামী লীগের মতো এতো বড় সংগঠন, এতো নেতা থাকা সত্ত্বেও বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর দলের নেতাদের নিষ্ক্রিয়তা নিয়ে আলোচনাসভায় প্রশ্ন তোলেন বঙ্গবন্ধুকন্যা।

যারা বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন দেশে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে তারাই আবার বাংলাদেশকে মানবাধিকারের ছবক দিচ্ছে অভিযোগ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, খালেদা জিয়া, বঙ্গবন্ধুর খুনিদের সুবিধা দেওয়ার পাশাপাশি এমপিও বানিয়েছেন। বঙ্গবন্ধুর খুনিদের বাঁচাতে হত্যার রায়ের দিনও হরতাল দিয়েছিল বিএনপি।

তেলের দাম বৃদ্ধিতে দেশের মানুষের কষ্ট হচ্ছে জানিয়ে দুঃসময়ে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..