বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গাপূজা উপলক্ষ্যে যেসব নির্দেশনা দিল পুলিশ নান্দাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৩১টি মণ্ডপে ঢেউটিন বিতরণ আদমদীঘিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন আদমদীঘিতে বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকারের উপপরিচালক চাওড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মেহেদী জামান রাকিব বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইউএস-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের রে্যালি ও আলোচনা সভা মোরেলগঞ্জে জিপিএফের ১০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ, শিক্ষকদের বিক্ষোভ মোরেলগঞ্জে জনগুরুত্বপূর্ণ রাস্তা কাটার অভিযোগ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ রূপগঞ্জে দাবিকৃত চাদা না দেওয়ায় ট্রাক চালককে পিটিয়ে আহত করলো শ্রমিকদল নেতা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইউএস-বাংলা মেডিকেল কলেজে র‍্যালি ও আলোচনা সভা

সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সৌদি আরব থেকে এক লাখ টন সার কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৬২৪৩ বার পঠিত

সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সৌদি আরব থেকে এক লাখ টন সার কিনবে সরকার। এতে ব্যয় হবে ৭১৯ কোটি ২৩ লাখ টাকা।

বুধবার (১২ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত তিনটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। ভার্চুয়ালি অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

সাঈদ মাহবুব খান জানান, সভায় অনুমোদনের জন্য পাঁচটি প্রস্তাব উপস্থাপন করা হয়। যেখানে শিল্প মন্ত্রণালয়ের দুটি, কৃষি মন্ত্রণালয়ের একটি, স্থানীয় সরকার বিভাগের একটি ও বিদ্যুৎ বিভাগের একটি প্রস্তাবনা ছিল। এগুলোর মধ্যে ক্রয় কমিটি চারটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে। এগুলো বাস্তবায়নে ব্যয় হবে দুই হাজার ৪৯৪ কোটি ৫০ লাখ ২ হাজার ৪৯৮ টাকা।

তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীনে থাকা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনকে (বিসিআইসি) সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে প্রথম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ২০৪ কোটি ৭২ লাখ ৮২ হাজার ৫৪৫ টাকা।

পাশাপাশি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনকে (বিসিআইসি) রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনাজাত থেকে অষ্টম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ২০৪ কোটি ৭২ লাখ ৮২ হাজার ৫৪৫ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া কৃষি মন্ত্রণালয় অধীন থাকা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনকে (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সৌদি আরবের মা’আদেন থেকে অষ্টম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার ৩০৯ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ বিভাগের এ অতিরিক্ত সচিব।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..