বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

পৈত্রীক ভিটা দেখতে ঢাকায় আসছেন শ্রীলেখা

বিনোদন ডেস্ক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৬২৩৮ বার পঠিত

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের অভিনয়ে মাতোয়ারা বাংলা সিনেমা প্রমিরা। ঢাকাই ছবির দর্শকেরা তার অভিনয় দেখার সুযোগ পান বাসু চ্যাটার্জি পরিচালিত ‘হঠাৎ বৃষ্টি’ চলচ্চিত্রের মধ্য দিয়ে। তবে এই জনপ্রিয় অভিনেত্রীর পৈত্রীক ভিটা যে বাংলাদেশে এই কথটা হয়তোবা অনেকেরই জানা নেই।

তবে দুই বাংলার জনপ্রিয় কমেডি শো মীরাক্কেল’র বিচারকের দায়িত্ব পালন করে অনেক বেশি আলোচিত হয়েছেন।

নন্দিত এই অভিনেত্রী জি বাংলার এই জনপ্রিয় এই অনুষ্ঠানের বিচারকার্যের দায়িত্ব পালনের পাশাপাশি সাম্প্রতিককালে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন। সেই ছবিগুলো কলকাতার পাশাপাশি ঢাকাতেও দারুণ জনপ্রিয়তা পেয়েছে। শ্রীলেখার বাংলাদেশের ভক্তদের জন্য রয়েছে দারুণ সুখবর। আর তা হলো খুব শিগগিরই বাংলাদেশে আসতে চলেছে এই অভিনেত্রী।

না, কোন সিনেমার শুটিংয়ে বা অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য নয়। সম্পূর্ণ ভাবে নিজের বাপের ভিটা ঘুরে দেখবেন বলেই এবালেই এবার তার বাংলাদেশ সফর। ফেব্রুয়ারিতে নতুন চলচ্চিত্রের কাজে হাত দেবেন শ্রীলেখা। আপাতত ‘রবিঠাকুরের গল্প’ নামে একটি সিরিয়াল নিয়ে ব্যস্ত তিনি। পাশাপাশি করে যাচ্ছেন ‘মিরাক্কেল’-এর শ্যুটিং। এরই মধ্যে বাবাকে নিয়ে বাংলাদেশে পুরনো ভিটের টানে আসবেন শ্রীলেখা। তবে বাংলাদেশে কোথায় তার বাপের ভিটে সে বিষয়ে কোনো তথ্য জানান নি তিনি। আর এজন্য হয়ত তার বাংলাদেশি ভক্তদের অপেক্ষা করতে হবে তিনি আসার আগ পর্যন্ত।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..