বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রমজানে অসহায়দের পাশে হোগলাবুনিয়া একতা যুবসংঘ মাওনা চৌরাস্তা মহাসড়কে ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ নেতানিয়াহু ‘মারা গেছেন’? : ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি ও ইসরাইলে উত্তেজনা বেতাগীতে নির্দোষ নারী দুই দিনের কারাবাস : সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের (শো-কজ) নোটিশ জাতীয় সংসদের চিফ হুইপ নিযুক্ত হয়েছেন নূরুল ইসলাম মনি নিরাপদ খাদ্য নিশ্চিত করণে তাড়াইলে মোবাইল কোর্ট অভিযান; ৬ ব্যবসায়ীকে জরিমানা আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা, পুলিশের নীরবতা নিয়ে প্রশ্ন সাংসদের নির্দেশ অমান্য করে আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ বরগুনায় ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

টুইটার কিনে নিলেন ইলন মাস্ক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৬২৪৪ বার পঠিত

অবশেষে মাইক্রোব্লগিং সাইট ‘টুইটার’ কেনার চুক্তি সম্পন্ন করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠাতা টেসলার মালিক ইলন মাস্ক।

প্রস্তাবিত ৪৪ বিলিয়ন ডলারেই বৃহস্পতিবার এই চুক্তি সম্পন্ন হয়।

উল্লেখ্য, ইলন মাস্ক টুইটারের সঙ্গে চুক্তি বাতিল করার প্রচেষ্টা করছিলেন। এমনকি বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালত এই পদক্ষেপ নেওয়ার আগেই সম্প্রতি ইলন মাস্ক জানান, তিনি পূর্ব ঘোষণা অনুযায়ী টুইটার কিনতে ইচ্ছুক। অবশেষে সেই চুক্তি সম্পন্ন করলেন ইলন মাস্ক।

এর আগে টেসলার সিইও টুইটারের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছিলেন। মাস্ক অভিযোগ করেছিলেন যে ৪৪ বিলিয়ন ডলারের চুক্তির সময় টুইটারের পক্ষ থেকে সংস্থাটি সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছিল। এরপরই চুক্তি বাতিল না করে তা সম্পন্ন করার জন্য টুইটারের পক্ষ থেকে মাস্কের বিরুদ্ধে মামলা করা হয়। সূত্র: নিউ ইয়র্ক টাইমস, ব্লুমবার্গ, ভয়েস অব আমেরিকা, ইউএসএ টুডে, দ্য সিয়াটল টাইমস, দ্য ভার্জ

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..