শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরকারি জমিতে বিএনপি নেতার অবৈধ ঘর, গুঁড়িয়ে দিল প্রশাসন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, ভোগান্তি চরমে রূপগঞ্জে সাবেক এমপির বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ, উদ্ধারের দাবিতে মানববন্ধন ভৈরব–ময়মনসিংহ কমিউটার ট্রেন চালু এখন সময়ের দাবি ! জাল দলিলে জমি দখলের চেষ্টা, ৬ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা; দুই আসামি কারাগারে প্রবাসীদের সেবায় নতুন যুগ: দুবাই বাংলাদেশ কনস্যুলেটে ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালু চন্ডিপাশা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সফল করতে সর্বাত্মক সহযোগিতার আহ্বান ইয়াসের খান চৌধুরীর তাড়াইলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ তরিকুল ইসলাম রুবেলের কবর জিয়ারত

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন---------------ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল পাঁচটায় জাতীয় সংসদ ভবনে এ সংবাদ সম্মেলন হবে।

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন।

আর ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদ অনুযায়ী, মৃত্যু, পদত্যাগ বা অপসারণের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

সংবিধানের ৪৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

সংসদে ক্ষমতাসীন বিএনপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে দলটির মনোনীত ব্যক্তিরই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি। মো. সাহাবুদ্দিনের উত্তরসূরি হিসেবে কাকে মনোনয়ন দেয়া হবে, তা নিয়ে বিএনপির শীর্ষপর্যায়ে কয়েক দিন ধরে আলোচনা চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..