সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাঠালিয়া থানার নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন কব্জির ক্ষত হার মানাতে পারেনি স্বপ্নকে, নিজের প্রতিষ্ঠানে কর্মসংস্থান গড়ছেন নুরুজ্জামান আদমদীঘিতে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মোরেলগঞ্জে গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াইহাজার তাড়াইলে আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন সফল করতে মতবিনিময় সভা পাটিখালঘাটায় দোয়া ও কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন ২৫ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া, রাজনৈতিক দ্বন্দ্বে বেহাল কাঁঠালিয়ার দক্ষিণ আউরা গ্রামের সড়ক

‘প্রেস ক্লাব’ নামে সামাজিক মাধ্যমে গ্রুপ চালালেই ব্যবস্থা: প্রেস ক্লাব কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৬২৭৯ বার পঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জাতীয় প্রেস ক্লাবের নাম ব্যবহার করে বিভিন্ন গ্রুপ খুলে বিভিন্ন মন্তব্য প্রচার করা হচ্ছে। যার মাধ্যমে প্রেসক্লাবের ক্লাবের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই এ ধরনের কাজে কেউ জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পেশাদার সাংবাদিকদের সংগঠন জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষ।

বুধবার (৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইদানীং জাতীয় প্রেস ক্লাবের নামে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপ খুলে সংবাদ, ছবি প্রচারের সঙ্গে নানা ধরনের মন্তব্য করা হচ্ছে। এতে অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটার পাশাপাশি প্রেস ক্লাবের ভাবমূর্তি ও শান্তি-শৃঙ্খলা নষ্ট হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবের নামে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলার এখতিয়ার কেবলমাত্র প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৭ নভেম্বর অনুষ্ঠিত ক্লাব ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় প্রেস ক্লাবের নাম ব্যবহার করে খোলা গ্রুপগুলো অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে একান্তভাবে প্রেস ক্লাব সদস্যদের সহযোগিতা কামনা করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..