বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় জিপিএ প্রাপ্ত ও পঞ্চম শ্রেণী বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দিল জেলা সমবায় অফিস বিদ্যুতের বকেয়া আদায়ে গণমাধ্যমের ভুমিকা অপরিহার্য: জিএম মোহাম্মদ আবু রায়হান শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

‘প্রেস ক্লাব’ নামে সামাজিক মাধ্যমে গ্রুপ চালালেই ব্যবস্থা: প্রেস ক্লাব কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৬২৪৪ বার পঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জাতীয় প্রেস ক্লাবের নাম ব্যবহার করে বিভিন্ন গ্রুপ খুলে বিভিন্ন মন্তব্য প্রচার করা হচ্ছে। যার মাধ্যমে প্রেসক্লাবের ক্লাবের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই এ ধরনের কাজে কেউ জড়িত থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পেশাদার সাংবাদিকদের সংগঠন জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষ।

বুধবার (৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইদানীং জাতীয় প্রেস ক্লাবের নামে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপ খুলে সংবাদ, ছবি প্রচারের সঙ্গে নানা ধরনের মন্তব্য করা হচ্ছে। এতে অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটার পাশাপাশি প্রেস ক্লাবের ভাবমূর্তি ও শান্তি-শৃঙ্খলা নষ্ট হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবের নামে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলার এখতিয়ার কেবলমাত্র প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৭ নভেম্বর অনুষ্ঠিত ক্লাব ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় প্রেস ক্লাবের নাম ব্যবহার করে খোলা গ্রুপগুলো অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে একান্তভাবে প্রেস ক্লাব সদস্যদের সহযোগিতা কামনা করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..