শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
আদমদিঘী ছাতিয়ানগ্রামে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় জিকো তাড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন ৫ নং শৌলজালিয়া ইউনিয়ন ওলামা দলের কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত কায়েতপাড়ার চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে প্রবীণ রাজনীতিবিদ সেলিম আহমেদ নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সেলিম ভূঁইয়ার জানাযা সম্পন্ন মোরেলগঞ্জে দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, উল্টে গিয়ে আহত ৩; গুরুতর ২ জন খুলনায় রেফার মোরেলগঞ্জে ৩০ হাজার টাকায় শিশু হস্তান্তর, ইউএনওর হস্তক্ষেপে টাকা ফেরত; মায়ের জিম্মায় শিশু তুরস্কের সঙ্গে বাণিজ্যে জোর এরদোয়ান-তারেক রহমানের বৈঠকে পৌরসভার ট্রাকে অগ্নিসংযোগে বিশেষ ক্ষমতা আইনে আ.লীগের ৫৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা কাঠালিয়ায় ট্রলির ধাক্কায় পথচারী নিহত

এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কথ্য ভাষা বাংলা: মমতা

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৬০১৯ বার পঠিত

বাংলা ভাষাকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কথ্য ভাষা হিসেবে দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বাংলাকে বিশ্বের পঞ্চম বড় ভাষা বলেও মন্তব্য করেন তিনি।

সরস্বতী পূজা উপলক্ষে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজ্যে অনুষ্ঠিত ‘হাতেখড়ি’ অনুষ্ঠানে মমতা এই মন্তব্য করেন। ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে শুক্রবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার আয়োজিত ‘হাতেখড়ি’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, ‘বাংলা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের ৫ম বড় কথ্য ভাষা। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে, আমরা যেখানেই থাকি না কেন আমাদের মাতৃভাষা শিখতে হবে।’

এসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড. সিভি আনন্দ বোসকে বাংলা ভাষার প্রতি বিশেষ আগ্রহের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, ‘আমাদের মাতৃভাষার প্রতি বিশেষ আগ্রহ দেখানোর জন্য আমি রাজ্যপালকে অভিনন্দন জানাতে চাই।’

এদিন বাংলা ভাষার গুরুত্ব বোঝানোর পাশাপাশি মমতা দাবি করেন, প্রত্যেক জায়গায় গিয়ে সেখানকার আঞ্চলিক ভাষা শেখা উচিত। পশ্চিমবঙ্গের মধ্যেও যে কত ভাষাভাষির মানুষ আছে, সে কথাও মনে করিয়ে দেন মমতা।

পরে রাজ্যপালের হাতে ‘বর্ণপরিচয়’ তুলে দেন পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, ‘আমি বাংলা শিখব। বাংলা সুন্দর ভাষা। আমি বাংলাকে ভালবাসি। বাংলার মানুষকে ভালবাসি। নেতাজি সুভাষ বসু আমার নায়ক। জয় বাংলা, জয় হিন্দ।’

এদিন অনুষ্ঠান শেষে সমবেতভাবে ‘ধন ধান্যে পুষ্পে ভরা’ গানে গলাও মেলান মমতা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..