মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিঃ সাদেকের ঈদুল ফিতরের শুভেচ্ছা লাইলাতুল কদর উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রী আহত তাড়াইলে ‘মানবসেবায় আমরা’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

পলাশবাড়ীতে মহিলা আওয়ামীলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা প্রতিনিধি):
  • আপলোডের সময় : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৯৬৩ বার পঠিত

বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ৷

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলা আওয়ামীলীগ অস্থায়ী কার্যালয়ে এক কেককাটা, আনন্দ শোভাযাত্রাও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করেছে ।

অনুষ্ঠানমালায় রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবং মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. শামিকুল ইসলাম সরকার লিপন। বিশেষ অতিথি প্রবীণ রাজনীতিবিদ উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান ৷

এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু। সঞ্চালনা করেন জেলা মহিলা আওয়ামীলীগ সদস্য উম্মে হানি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক, মিঠু, মহিলা আওয়ামীলীগ সহ সভাপতি বিলকিস বেগম, আলেফা মেম্বার, মহিলা যুবলীগ নেত্রী কল্পনা বেগমসহ উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ ৷

উল্লেখ্য ১৯৬৯ সালের ২৭ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহিলা আওয়ামীলীগ প্রতিষ্ঠা করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..