সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের বেতাগীতে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাঠালিয়া থানার নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন কব্জির ক্ষত হার মানাতে পারেনি স্বপ্নকে, নিজের প্রতিষ্ঠানে কর্মসংস্থান গড়ছেন নুরুজ্জামান আদমদীঘিতে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মোরেলগঞ্জে গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াইহাজার তাড়াইলে আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন সফল করতে মতবিনিময় সভা পাটিখালঘাটায় দোয়া ও কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঢাকা কলেজের সাধারণ সম্পাদক বেতাগীর আল-ইমাম

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৬০৪৫ বার পঠিত

গতকাল সন্ধ্যায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুর ইসলাম প্রন্সি ও সাধারণ সম্পাদক আল-মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা কলেজ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর কমিটি প্রকাশ হয়েছে।

এতে বেতাগী উপজেলার কৃতি সন্তান মোঃ আল-ইমাম কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। আল-ইমাম বেতাগী উপজেলার ১নং বিবিচিনি ইউনিয়ন এর ২নং ওয়ার্ড এর বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম এর সন্তান। তিনি স্কুল জীবন থেকেই ছাত্র রাজনীতি শুরু করেন, তিনি বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং বেতাগী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে এখন ঢাকা কলেজ এ ভূগোল ও পরিবেশ বিভাগে অধ্যায়নরত আছে।

নবনির্বাচিত মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঢাকা কলেজের সাধারণ সম্পাদক আল-ইমাম বলেন, আমার বাবা ১৯৭১ সালে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে, আমি তারই সন্তান ছোটবেলা থেকেই আওয়ামী রাজনীতি করে এসেছি। আমি আমার আদর্শ সততা নিষ্ঠার সাথে ঢাকা কলেজ কে এগিয়ে নিয়ে যাব। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড ঢাকা কলেজে সুগঠিত করব।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..