শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

বাকসাস’র সাধারণ সম্পাদক হলেন মানবকণ্ঠের সজিব

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ৬০৫৩ বার পঠিত
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সজিব

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) ২০২৩-২৪ কার্যকরী কমিটিতে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠের সহ-সম্পাদক সাজিদুর রহমান সজিব।

বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে বার্ষিক সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে বাকসাস’র প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশন (ক্র্যাব)’র সদস্য আমানুর রহমান রনি নতুন এ কমিটি (আংশিক) অনুমোদন দেন।

নতুন এ কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রাইজিংবিডি ডটকম-এর ক্যাম্পাস প্রতিনিধি মো. মমিনুল হক খান।

কার্যকরী কমিটি গঠনে নির্বাচন কমিশনার ছিলেন বাকসাস’র প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাচন কমিশনার মো. মনিরুল ইসলাম মনি। কমিটি অনুমোদনে সুপারিশ করেন সদ্য সাবেক সভাপতি নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক জাফর ইকবাল।

নতুন কার্যকরী কমিটিতে আরও নির্বাচিত হয়েছেন- সহ সভাপতি শাওন হোসাইন (দৈনিক সকালের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক মকিবুল মিয়া (পূর্বপশ্চিম-বিডি) এবং অর্থ ও দপ্তর সম্পাদক বেলাল শেখ (সকালের সময়)।

সজিবের জন্ম পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায়। ২০১১ সালে কাছিয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১৩ সালে রাঙ্গাবালী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি ঢাকা চলে আসেন। ভর্তি হন সরকারি তিতুমীর কলেজে। ২০২০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগে স্নাতক সম্পন্ন করেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি বাঙলা কলেজে ব্যবস্থাপনা বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত আছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..