সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের বেতাগীতে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাঠালিয়া থানার নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন কব্জির ক্ষত হার মানাতে পারেনি স্বপ্নকে, নিজের প্রতিষ্ঠানে কর্মসংস্থান গড়ছেন নুরুজ্জামান আদমদীঘিতে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মোরেলগঞ্জে গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াইহাজার তাড়াইলে আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন সফল করতে মতবিনিময় সভা পাটিখালঘাটায় দোয়া ও কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন

পাঁচ শিক্ষা বোর্ডের রোববারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত!

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৬০২২ বার পঠিত

ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে আগামী ১৪ মে রোববারের পাঁচ শিক্ষা  বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বোর্ডগুলো হলো- কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। তবে অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায়। এদিকে ‘মোখা’ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ‘মোখা’ ১৪ মে, ২০২৩ রোববার দুপুর নাগাদ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হানতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ। এ কারণে কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ১৪ মে রোববারের অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে।

(বাসস)

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..