বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

গাইবান্ধা জেলা পুলিশের ত্রৈমাসিক ম্যাগাজিন পুলিশ বার্তা’র মোড়ক উন্মোচন

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৫৯৩৬ বার পঠিত

সাফল্য ব্যর্থতার তিন মাসের খতিয়ানমুলক বিশেষ ত্রৈমাসিক ম্যাগাজিন পুলিশ বার্তার মোড়ক উন্মোচন করেছেন গাইবান্ধার সাহিত্যানুরাগী পুলিশ সুপার মোঃ কামাল হোসেন ৷

রবিবার ৪জুন দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে গাইবান্ধা জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার বিগত তিন মাসের জেলা পুলিশের সাফল্য ব্যর্থতা তুলে ধরার পাশাপাশি বিশেষ এ ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন ৷

ম্যাগাজিনটির প্রধান সম্পাদক ও অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার মোঃ কামাল হোসেন তার বক্তব্যে বলেন, আমি দায়িত্ব গ্রহনের পর থেকেই জেলা পুলিশ জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পাশাপাশি একটি সুষ্ঠু উপ-নির্বাচন করতে সক্ষম হয়েছি ৷

তিনি আরো বলেন, “পুলিশ বার্তা ম্যাগাজিন প্রকাশনায় পরবর্তীতে স্থান পাবে জেলার প্রাবন্ধিক, লেখক, সাহিত্যিক, কবিদের লেখা ও অভিজ্ঞতা”।

মোড়ক উন্মোচক অনুষ্ঠানে লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুম বলেন, বই জ্ঞানের বাতিঘর। এমন প্রকাশনা জেলা পুলিশকে সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, আব্দুল্লাহ আল মামুন, মোঃ ইব্রাহীম ও গাইবান্ধা জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ (ওসি) ৷

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..