বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

প্রশাসনের অভিযানে লাখ টাকার জাল ধ্বংস

আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৫৯৮০ বার পঠিত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা প্রশাসনের অভিযানে ২ হাজার মিটার অবৈধ চায়না জাল জব্দ করে আগুন দিয়ে ধ্বংস করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১লাখ টাক।

মঙ্গলবার (২০ জুন) দুপুর ১২টায় উপজেলা মৎস কর্মকর্তা অমিত পন্ডিতের নেতৃত্বে তাড়াইল থানা এসআই কবির ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের সহিলাটি ফায়ার সার্ভিসের পিছন দিক থেকে নিষিদ্ধ ২ হাজার মিটার রিং জাল (যা স্থানীয় ভাসায় চায়না জাল হিসেবে পরিচিত) আটক করা হয়। অবৈধ আটককৃত জালের মালিকানা না পাওয়ায় উদ্ধারকৃত জাল উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমীন এর নির্দেশে উপজেলা পরিষদ চত্বরের বালুর মাঠে মৎস কর্মকর্তা অমিত পন্ডিতের তত্বাবধানে উদ্ধারকৃত জাল আগুনে ধ্বংস করা হয়।

এ ব্যাপারে উপজেলা মৎস কর্মকর্তা অমিত পন্ডিত জানান, বাংলাদেশ সরকারের মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। তিনি আরও জানান, দেশিয় প্রজাতির মাছ সংরক্ষণে সকল প্রকার নিষিদ্ধ জাল নিধনে এই অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..