রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদের আলোচনা সভা ও বৃক্ষরোপন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার রাত পোহালেই ঈদ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী “আবার ফিরে আসবে বলে “ আমতলীতে তরুণ প্রার্থী সোহাগকে ঘিরে ভোটারদের উচ্ছ্বাস, জনপ্রিয়তায় এগিয়ে নান্দাইলে পাঁচ শতাধিক নারী পুরুষের মাঝে যাকাতের কাপড় বিতরণ করলেন বিএনপির নেতা এনামুল কাদির । নানা কর্মসূচির মধ্যে দিয়ে পুরুড়া উচ্চ বিদ্যালয়ের ২০০৯ ব্যাচের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কয়েকটি দল জনগণকে দাস মনে করছে : মোমিন মেহেদী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৫৯৪৪ বার পঠিত

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, আওয়ামী লীগ-বিএনপি-জামায়াতসহ কয়েকটি দল জনগণকে দাস মনে করছে. তারা কথায় কথায় বলছে- আমাদের লোক বেশি-সমর্থন বেশি।

১৩ জুলাই সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর উত্তরের কর্মী সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় মোমিন মেহেদী আরো বলেন, বিরিয়ানী-নগদ টাকা দিয়ে  কিছু সময়ের জন্য ভাড়া নিয়ে ক্ষমতাসীন ও সাবেক ক্ষমতাসীনদের পাশাপাশি সাবেক ভিপি-পিএইচডি হোল্ডাররা জনগণের সাথে দাসের মত আচরণ করছে। মূলত সাধারণ মানুষ এই দলগুলোকে কোনভাবেই আর পছন্দ করছে না। সাধারণ মানুষ স্বাধীনতা পূর্ববর্তি সময়ের মত সাহসী নেতার  অপেক্ষায় আছে। সময় হলেই সারাদেশে সাধারণ মানুষ সেই সাহসী নেতা আর নীতির রাজনীতিকদের সাথে স্বেচ্ছায় অপরাধী-দুর্নীতিবাজদের বিরুদ্ধে রাজপথে যুদ্ধে নামবে।

ঢাকা মহানগর নতুনধারার সহ-সভাপতি তারিনা আক্তারের সভাপতিত্বে এতে নতুনধারার চেয়ারম্যানের উপদেষ্টা ও দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক রেজাউল করিম নাসির তালুকদার, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেন পলাশ, যুগ্ম মহাসচিব বাহাউদ্দীন নাসির, শেখ লিজা প্রমুখ বক্তব্য রাখেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..