সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মোরেলগঞ্জে জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দীর্ঘ ২৭ ঘন্টা পরে পদ্মায় নিখোঁজ ডুবুরির লাশ উদ্ধার

দিপংকর মন্ডল, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৬০০২ বার পঠিত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদী থেকে দীর্ঘ ২৭ ঘন্টা পরে আমান উল্লাহ (২৫) নামের এক ডুবুরির লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ আগস্ট) পদ্মা নদীর ঘটনাস্থলের প্রায় ০৭ কিমি দূর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আমান উল্লাহ (২৫) খুলনা জেলার রুপসা উপজেলার দোয়াড়া এলাকার বাসিন্দা খান রজ্জব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই ডুবুরি মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১১ টা ৪৫ মিনিটে নদীতে ফেলা জিও ব্যাগ যথাযথভাবে ফেলা হয়েছে কিনা দেখার জন্য অক্সিজেন মাস্কসহ ডুবুরির যাবতীয় সরঞ্জাম নিয়ে নদীর পানির নিচে যায়।

তার প্রায় ১৫ মিনিট পর আমান উল্লাহ ভেসে উঠে সাহায্যের জন্য হাত উঁচু করলে নদীর পাড়ে থাকা অপর ডুবুরি জাহিদ পানিতে নামে। কিন্তু ততক্ষণে আমান উল্লাহ পানিতে কিছু সময় ভেসে থেকে তলিয়ে যায়। তার প্রায় ২৭ ঘন্টা পরে ঘটনাস্থলের ০৭ কিমি দূর থেকে লাশটি উদ্ধার করা হয়।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল হতে ০৭ কিমি দূরে পদ্মা নদীতে ডুবে যাওয়া ডুবুরির লাস পাওয়া গিয়েছে। লাস সনাক্ত সহ যাবতীয় কর্মকাণ্ড প্রক্রিয়াধীন রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..