শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে কৃষকদল নেতার বিরুদ্ধে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ নিষেধাজ্ঞা অমান্য করে বাউফলে খাস জমিতে বহুতল ভবন: বেপরোয়া খলিলের দখলবাজি কুয়াকাটায় রাখাইনদের মহা সাংগ্রাই জলকেলী উৎসব—ঐতিহ্য, পবিত্রতা আর আনন্দে মুখর সমুদ্রপাড় মোরেলগঞ্জে জলাবদ্ধতায় চাষাবাদ ব্যাহত, পানি নিষ্কাশন ও ¯স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন গত ২৪ ঘণ্টায় হাম রোগে মৃত্যু শূন্য, তবে রোগীর চাপ বাড়ছে ময়মনসিংহ মেডিকেলে বাংলাভাষী পাঠকদের মাঝে পাঠাভ্যাস বাড়াতে হবে: ড.মিজানুর রহমান আজহারি তাড়াইলে ‘জনতার নজরুল’ এনামুল হক ভূঁইয়ার সংগ্রাম, রাজনীতি ও জনসেবার গল্প নানা আয়োজনে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে বাংলা নববর্ষ উদযাপন রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ আমতলীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩

জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৫৯১৭ বার পঠিত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
গতকাল সকাল ৭টায় কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহেদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে জাতীয় শোক দিবসের শ্রদ্ধা নিবেদন করেন।
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর কোটালীপাড়া থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কোটালীপাড়া পৌরসভা, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগসহ বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তর, উন্নয়ন সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শ্রমজীবী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় শোক দিবসের শ্রদ্ধা জানান। ফুলে-ফুলে ভরে যায় জাতির পিতার প্রতিকৃতি।
শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫ এর ১৫ আগস্টের কালরাতে শাহাদাত বরণকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন শ্রদ্ধা নিবেদনকারীরা।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করা হয়।
শ্রদ্ধা নিবেদনের সময় কোটালীপাড়া পৌরসভার মেয়র মতিয়ার রহমান হাজরা, জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম বাদল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জাতীয় শোক দিবসের সকালে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনের পদস্থ কর্মকর্তা, পুলিশ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সমাগম ঘটে।
শোক দিবসের সকালে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
পরে জাতির পিতা বঙ্গবন্ধুসহ ৭৫ এর ১৫ আগস্টের কালরাতে শাহাদাত বরণকারীদের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। (বাসস)

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..