বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

মুরাদনগরে চিত্র নায়িকা অপু বিশ্বাস উদ্বোধন করলেন হারল্যান স্টোর

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬০৩৬ বার পঠিত

মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জে  ‘হারল্যান স্টোর’ উদ্বোধন করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। মঙ্গলবার  বিকেলে কোম্পানীগঞ্জ কলেজ সুপার মার্কেটের মেইন গলিতে ওই   স্টোরের উদ্বোধন করেন তিনি।

‘হারল্যান স্টোর’ উদ্বোধনকালে অপু বিশ্বাস বলেন, হারল্যান স্টোর আন্তর্জাতিক মানের খ্যাতনামা সব কসমেটিকস ও প্রসাধনী প্রোডাক্ট প্রাপ্তি নিশ্চিত করছে। তাই কসমেটিকস ব্যবহারকারীদের কাছে খুব দ্রুতই এ স্টোর সাড়া ফেলতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি।

হারল্যান সংশ্লিষ্টরা জানান, ‘হারল্যান স্টোর’ মানসম্মত পণ্য দেশের সবার কাছে পৌঁছে দিতেই নতুন করে এসব স্টোর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ভোক্তাদের চাহিদার কথা মাথায় রেখে যুগের সাথে তাল মিলিয়ে হারল্যানের  প্রোডাক্ট বাজারজাত করা হচ্ছে।

প্রিমিয়াম প্যাকেজিং আর কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে এ ব্র্যান্ড তার লাইনআপে রেখেছে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, লিপস্টিক, জেল আইলাইনার, মাসকারা ও নেইলপলিশের মতো সাজসজ্জার নানা রকম অনুসঙ্গ। যার সবকটি পাওয়া যাবে হারল্যান স্টোরে।

এসময় উপস্থিত ছিলেন – নবীপুর পূর্ব ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের,  নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, ৮ নং চাপিতলা ইউপি চেয়ারম্যান কবির হোসেন প্রমুখ।  এসময় চিত্র নায়িকা অপু বিশ্বাসকে দেখতে প্রচুর দর্শকের সমাগম ঘটে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..