শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

অতিরিক্ত দামে পণ্য বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

দিপংকর মন্ডল, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৯৫০ বার পঠিত

সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু ও পেয়াঁজ বিক্রি করায় মানিকগঞ্জের হরিরামপুরে দুই ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঝিটকা বাজারে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযানে সহায়তা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, স্যানেটারি ইন্সপেক্টর ও হরিরামপুর থানা পুলিশের একটি দল।

অভিযানে অতিরিক্ত মূল্যে কাঁচামাল বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় মেসার্স অনন্ত ভান্ডারকে পাঁচ হাজার টাকা এবং কাঁচামাল ব্যবসায়ী
দুদু বেপারীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীকে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ভোক্তা অধিকারের অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..