সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মোরেলগঞ্জে জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

পটুয়াখালী গোয়েন্দা পুলিশের অভিযানে ৪০০ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি):
  • আপলোডের সময় : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬০২৬ বার পঠিত

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় ৪০০বোতল ফেনসিডিল সহ দুইজনকে গ্রেফতার করেছে পটুয়াখালী জেলার গোয়েন্দা পুলিশ।

পটুয়াখালী জেলার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা,পটুয়াখালীর নির্দেশনায়, এসআই (নিঃ)/সম্বিত রায়, জেলা গোয়েন্দা শাখা, পটুয়াখালী, সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় পটুয়াখালী জেলার দুমকি থানাধীন আঙ্গারিয়া ইউনিয়নের ০৪নং ওয়ার্ডস্থ দুমকি সাতানী গ্রামের ধৃত আসামী মোসাঃ আলেয়া বেগম(৫৫), স্বামী- মোঃ মান্নান হাং এর নিজ বাড়ী হইতে আসামী ১) মোসাঃ আলেয়া বেগম(৫৫), স্বামী- মান্নান হাওলাদার, সাং- দুমকি সাতানী, ০৪নং ওয়ার্ড, আঙ্গারিয়া ইউপি, থানা-দুমকি, জেলা-পটুয়াখালী ২) মোঃ মহসীন শেখ(৩৮), পিতা- মৃত আঃ আজিজ শেখ, সাং- উত্তর হিরন, ০৬নং ওয়ার্ড, থানা- কোটালীপাড়া, জেলা- গোপালগঞ্জ, এ/পি সাং- দুমকি সাতানী, ০৪নং ওয়ার্ড, আঙ্গারিয়া ইউপি, থানা-দুমকি, জেলা-পটুয়াখালীদ্বয়কে অদ্য ইং ২৪-০৯-২৩ তারিখ ০২:১০ ঘটিকার সময় ৪০০(চারশত) বোতল ফেন্সিডিল, যাহার অবৈধ বাজার মূল্য ১৬,০০০০০/-(ষোল লক্ষ) টাকা এবং মাদক বিক্রির নগদ টাকা ৬০,০০০/-(ষাঁট হাজার) টাকা সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে দুমকি থানায় মামলা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে, পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ কে.এম আজমত উল্লাহ বলেন, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে মাদকের অভিযান অব্যাহত থাকবে, কোন মাদক কারবারী ছাড় পাবে না।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..