রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে শালীসি নামে সনাত ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট আজ ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন আজ সান্তাহারে হাজীর বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ; আইনে শাস্তিযোগ্য অপরাধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক নান্দাইলে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা নান্দাইলে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর বীমা দাবির চেক প্রদান ও কর্মী উন্নয়ন মিটিং রূপগঞ্জের বিক্রমপুর স্টিল মিলের বিস্ফোরণে শ্রমিক নিহত কানুরামপুর-ত্রিশাল সড়কের নতুন বাজারে জলাবদ্ধতা নিরসনে খাল পরিদর্শনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

অসুস্থ নাতীর সাথে দেখা হলোনা আজহার মোল্লার

দিপংকর মন্ডল, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬০০১ বার পঠিত

অসুস্থ নাতীকে হাসপাতালে দেখতে সিএনজিতে হাসপাতালে যাচ্ছিলেন দাদা আজহার মোল্লা (৭০)। সিএনজি যোগে হাসপাতালে যাওয়ার পথে সিএনজির সাথে বোল ড্রোজারের ধাক্কায় প্রাণ হারান তিনি।

আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার গোয়ালবাগ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আজহার মোল্লা হরিরামপুর উপজেলার গোপীনাথপুর মধ্যেপাড়া গ্রামের মৃত চুন্নু মোল্লার ছেলে। হরিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার আদিত্য এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাকলে একটি সিএনজি মানিকগঞ্জের দিকে যাওয়ার সময় গোয়ালবাগ মোড়ে নির্মাণাধীন ব্রিজে বোল ড্রোজার (রাস্তা মেরামতের কাজে নিয়োজিত) এর সাথে সিএনজির ধাক্কায় সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই আজহার মোল্লা নামের একজনের মৃত্যু হয়। কিন্তু সিএনজিতে থাকা অন্য যাত্রী এবং ড্রাইভারের তেমন কোন কিছু হয়নি।

এবিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার আদিত্য বলেন, আজ সকালে সিএনজি দূর্ঘটনায় একজন নিহত হয়েছে। গোয়ালবাগ মোড়ে নির্মাণাধীন ব্রিজে বোল ড্রোজারের সাথে ধাক্কা লেগে সড়কের ওপর ছিটকে পড়ে একজন গুরুতর আহত হলে স্থানীয়রা মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..