শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি আইসিটি বিভাগের যুগ্মসচিব সাইফুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ যশোরের বসুন্দিয়া ভূমি কর্মকর্তা পলাশের ‘হাদিয়া’র নামে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্য: মাদ্রাসার জমি নামজারিতেও ৪০ হাজার টাকা ঘুষ! ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মী শিশু রিক্তার মৃত্যু: অভিযুক্ত পাউবো প্রকৌশলী সবিবুর রহমান দম্পতির ১৫ দিনে জামিন, নেপথ্যে টাকা নাকি চাপ? এলজিইডি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আহসানউজ্জামান দুলালের শত কোটি টাকার অনিয়ম ১৫বছরের চাকরি জীবনে ৯০ লাখ টাকা বেতন পেয়ে মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান গড়েছেন শতকোটি টাকার সম্পদ দুর্নীতির অভিযোগে দক্ষিণ সিটির আনিস, বোরহান চসিকের শাহীন, ফারজানা মুক্তা ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ সাতক্ষীরা পৌর ভূমি অফিসের নায়েব ঘুষের ‘মহারাণী’ শর্মিষ্ঠা সরকারের মাসিক হাত খরচ লাখ টাকা মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার অফিসে আওয়ামী কমিশনার সফি উল্লাহ সফির বিশ্বস্ত হাতিয়ার উমেদার ‘আওলাদ সিন্ডিকেট’ জিম্মি সাধারণ সেবাগ্রহীতারা কাস্টমসের যুগ্ম কমিশনার কাজিয়া সুলতানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতি করে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ

পিজেএফের আয়োজনে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হলো পটুয়াখালী উৎসব-২০২১

নিজস্ব প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৬১৮১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকায় বসবাসরত পটুয়াখালী জেলাবাসীদের নিয়ে জাতীয় প্রেসক্লাবে তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হলো পটুয়াখালী উৎসব-২০২১, গুণীজন সম্মাননা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা। ৩ ডিসেম্বর ২০২১ শুক্রবার বিকাল থেকে শুরু হয়ে রাত অবধি জাতীয় প্রেস ক্লাব অডিটরিয়ামে জমকালো এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ)।

সংগঠনের সভাপতি আ স ম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইখুল ইসলাম উজ্জ্বল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা, আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, সিআইপি,  গণ অধিকার পরিষদের সদস্য সচিব ভিপি নুরুল হক নূর, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজের মহাসচিব নুরুল আমিন রোকন, বিএফইউজের যুগ্ম মহাসচিব শেখ মামুন অর রশিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সাবেক সভাপতি আবু জাফর সুর্য, ডিআরইউর সভাপতি ও সাধারণ সম্পাদক, সাব এডিটরস কাউন্সিল এর সভাপতি ও সাধারণ সম্পাদক, অন্যান্য বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক নেতৃবৃন্দ ও সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক ও সংগঠনের সহ-সভাপতি মো. মজিবুর রহমান, সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক হরলাল রায় সাগর, বাংলাভিশনের বার্তা সম্পাদক বদরুল আমিন নাবিল, আকন আব্দুল মান্নান ও পিজেএফের সদস্য মোঃ আসাদুজ্জামান সজীবসহ অন্যান্য সদস্যবৃন্দ।

উৎসব উপলক্ষে প্রকাশিত স্বরণিকার মোড়ক উম্মোচন করেন অতিথিবৃন্দ। পিজেএফ সদস্যদের সন্তানদের মধ্যে কৃতী শিক্ষার্থীদেরকে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। ফোরামের সদস্যদের উপহার প্রদান, পরিবারবর্গ ও অতিথিদের নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..