মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১২ কেজি এলপিজির নতুন দর ২০৬০ টাকা, বাড়ল ২২৩ টাকা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৯৭০ টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর খাগড়াছড়িতে বন ও প্রাণের উৎসবে সম্মাননা পেল হরিরামপুর শ্যামল নিসর্গ সান্তাহারে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে “দক্ষ যুব গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে নান্দাইলে জাতীয় যুব দিবস পালিত আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল আত্মসাতের অভিযোগ মুক্তিযোদ্ধার মাথা গোঁজার ঠাঁই নেই, বীর নিবাসের কাজ বন্ধ—আমরণ অনশনে ৮০ বছরের আজহার

হরিরামপুরে মাছ ধরতে গিয়ে মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

দিপংকর মন্ডল, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৬১১৭ বার পঠিত

মানিকগঞ্জে জেলার হরিরামপুর উপজেলার ইছামতি নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা দফাদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম মো. নওশাদ (২০)। সে ঝিটকা দফাদারপাড়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। নিহত নওশেদ মানসিক প্রতিবন্ধী এবং মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে মাকে বলে বাড়ির পাশে ইছামতি নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যায় নওশাদ। সকালে বৃষ্টি হওয়ায় এবং দীর্ঘ সময় বাড়িতে না আসায় পরিবারের লোকজন নওশাদকে খুঁজতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশের মাদ্রাসার ঘাটে নওশেদের ব্যবহৃত জুতা এবং মাছ ধরার বড়শি দেখতে পেয়ে নিহতের ফুফা মো. জলিল মিয়া ও স্থানীয় রানা শেখ তাকে নদীতে খুঁজতে থাকেন। পরে তারা মৃত অবস্থায় পানি থেকে নওশাদের মরদেহ উত্তোলন করেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার আদিত্য ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কারও কোন অভিযোগ নেই। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..