শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

পলাশবাড়ীতে বিএনপির ৫ জন নেতাকর্মী গ্রেফতার

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৫৯৬১ বার পঠিত

বিএনপি’-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিন গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে বিএনপির ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ পলাশবাড়ীর জুনদহ ও পৌর এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো জেলা বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা (৫৫) তিনি পলাশবাড়ী পৌর এলাকার গৃধারীপুর গ্রামের বাসিন্দা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব শরিফুল ইসলাম লিফেজ (৩৬) সে পৌর এলাকার গৃধারীপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে, বরিশাল ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রায়হান সরকার ছোটন (৩৫) সে সাবদিন গ্রামের মৃত মজিবর রহমান সরকারের ছেলে, বরিশাল ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য মো: আল আমিন (৩৭) সে ভবানীপুর গ্রামের মৃত বনিজ উদ্দিনের ছেলে, ছাত্রদল নেতা ইউসুফ মন্ডল লেবু (২৫) সে নুনিয়াগাড়ী গ্রামের আব্দুস সামাদ মন্ডলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, গ্রেফতারকৃতরা সকলে বিএনপির সক্রিয় নেতাকর্মী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..