মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাস ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব ডেঙ্গুতে ২০ দিনে ৯৩ জনের মৃত্যু রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী ভূমি দখলকারীদের কঠিন হুঁশিয়ারি, এক পার্সেন্ট জমিও ছাড় নয় : ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মুশুলী ইউনিয়ন বিএনপির মিছিল ও আলোচনা সভা মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের ১০৪ বছর বয়স বেশি!

ভোলায় যুবলীগ নেতা টিটু হত্যার প্রধান আসামি চকেট জামাল গ্রেফতার

সাব্বির আলম বাবু, ভোলা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৬৪২৮ বার পঠিত

ভোলা প্রতিনিধিঃ

ভোলায় যুবলীগ নেতা টিটু হত্যার মূল পরিকল্পনাকারী ও এজাহারভুক্ত প্রধান আসামি জামাল হোসেন চকেটকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ঢাকার মহাখালীর দারুসসালাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (০৫ ডিসেম্বর) বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন ভোলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম। এসপি আরও জানান, গ্রেফতার জামাল হোসেন ওরফে চকেট জামালের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসীমূলক কর্মকান্ডসহ বিভিন্ন অভিযোগে বিভিন্ন থানায় ৩০ টি মামলা রয়েছে। উল্লেখ্য, ২৬ নভেম্বর বিকেলে ভোলা সদর উপজেলার নাসির মাঝি এলাকার মেঘনা নদীতে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম টিটু নিহত হন। টিটু হত্যা মামলায় পুলিশ এর আগে আবুল বাশার নামে অপর এক আসামিকে গ্রেফতার করেছে। এ ঘটনায় টিটুর ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..