শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

গাইবান্ধায় যৌথভাবে দুই থানা পুলিশের টহল জোরদার

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা):
  • আপলোডের সময় : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ৫৯৫৪ বার পঠিত

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ

গাইবান্ধা-পলাশবাড়ী’র সীমান্তবর্তী মাঠের বাজারে আঞ্চলিক মহাসড়কে গাইবান্ধা সদর থানা ও পলাশবাড়ী থানা পুলিশের যৌথ টহল অব্যাহত রেখেছেন। এছাড়াও সড়ক মহাসড়কে ২৪ ঘন্টা বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ চলছে অন্যান্য আইন শৃংখলা বাহিনীর সদস্যদেরও টহল।

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে যেকোন ধরণের নাশকতা ঠেকাতে ৪ নভেম্বর রবিবার সন্ধ্যায় মাঠের বাজারে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা ও পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশকে টহল দিতে দেখা যায়।

চলমান অবরোধকে কেন্দ্র করে জেলার প্রত্যেকটি এলাকায় যেন কোনভাবেই নাশকতার সুযোগ না পায় এজন্য সব জায়গায় পুলিশ সতর্ক অবস্থানে আছেন বলে জানান সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা ও পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন।

উল্লেখ্য, গাইবান্ধা জেলার সর্বত্র পুলিশ ও আইন শৃংখলা বাহিনী সর্তকতা ও কৌশলগত কঠোর অবস্থানের কারণে দ্বিতীয় পর্যায়ে অবরোধের প্রথম দিনে কোথাও অবস্থান নিতে পারেনি বিএনপি জামায়াতের নেতাকর্মীরা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..