মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাস ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব ডেঙ্গুতে ২০ দিনে ৯৩ জনের মৃত্যু রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী ভূমি দখলকারীদের কঠিন হুঁশিয়ারি, এক পার্সেন্ট জমিও ছাড় নয় : ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মুশুলী ইউনিয়ন বিএনপির মিছিল ও আলোচনা সভা মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের ১০৪ বছর বয়স বেশি!

১৬ বছরেও শেষ হয়নি ভোলার মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের নির্মাণ কাজ

সাব্বির আলম বাবু, ভোলা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৬৩০০ বার পঠিত

নির্মান কাজ শুরুর পর ১৬ বছর পেরিয়ে গেলেও ভোলায় মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের নির্মাণ কাজ শেষ হয়নি। ২০০৪-০৫ অর্থ বছরে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে জেলার কালেক্টরেট ভবন কম্পাউন্ডে মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের নির্মাণ কাজ শুরু করে ভোলা গণপূর্ত বিভাগ।
তৎকালীন জেলা প্রশাসক মো. আবদুল মান্নান ২০০৫ সালের ৯ জুন মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিন্তু সেখানে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সংযোজন করতে গেলে তালিকা নিয়ে আপত্তি জানায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ।  ফলে বন্ধ হয়ে যায় স্মৃতিফলকের নির্মাণ কাজ। পরবর্তীতে সংশোধিত শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা গেজেট আকারে প্রকাশিত হলেও ভোলার মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের নির্মাণ কাজে আর হাত দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ জানান, প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা ২৬ মার্চের মধ্যে পাওয়া যাবে। তালিকা পাওয়ার পর স্মৃতিফলক নির্মাণ কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে ভোলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাইম খান বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ভোলার শহীদ মুক্তিযোদ্ধাদের গেজেটভুক্ত সঠিক তালিকা পেলে রক্ষণাবেক্ষণ খাতের অর্থ দিয়ে ভোলার মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..