সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে ফিরেই ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক নাহিদ ইসলামের বেতাগীতে জামায়াতে যোগ দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাঠালিয়া থানার নবাগত ওসি মেহেদী হাসানের সাথে প্রেস ক্লাবের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ জার্নালিস্ট ফোরাম ইউএই’র নতুন কমিটি গঠন কব্জির ক্ষত হার মানাতে পারেনি স্বপ্নকে, নিজের প্রতিষ্ঠানে কর্মসংস্থান গড়ছেন নুরুজ্জামান আদমদীঘিতে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন মোরেলগঞ্জে গভীর রাতে প্রবাসীর বাড়িতে ঢুকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ জন্ম-মৃত্যু নিবন্ধনে নারায়ণগঞ্জ জেলায় শ্রেষ্ঠ আড়াইহাজার তাড়াইলে আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন সফল করতে মতবিনিময় সভা পাটিখালঘাটায় দোয়া ও কেক কেটে তারেক রহমানের জন্মদিন পালন

শিক্ষা জা‌তির মেরুদন্ড,দেশকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার কোন বিকল্প নাই: এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৫৯৬৭ বার পঠিত

গাইবান্ধার পলাশবা‌ড়ি‌তে শিশুকানন প্রি-ক‌্যা‌ডেট এন্ড হাইস্কু‌লের নবীন বরণ,কৃ‌তি শিক্ষার্থী‌দের সংবর্ধনা,বা‌র্ষিক ক্রিড়া প্রতি‌যো‌গিতা ও সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌ন ২৫ জানুয়ারী বৃহষ্পতিবার দুপুরে স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

শিশুকানন প্রি-ক‌্যা‌ডেট এন্ড হাইস্কু‌লের প্রতিষ্ঠাতা প‌রিচালক রুহুল আ‌মিন মন্ডল’র পরিচালনায় ও গাইবান্ধা জেলা আওয়াম‌ীলীগ সহ- সভাপ‌তি আবু বকর প্রধান এর সভাপতিত্বে গাইবান্ধা-৩ আস‌নের সংসদ সদস‌্য ও বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ‌্যাড. উ‌ম্মে কুলসুম স্মৃ‌তি,এম‌পি প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড,দেশকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার কোন বিকল্প নেই।

এসময় উপ‌স্থিত ছি‌লেন,পলাশবা‌ড়ি পৌরসভার মেয়র গোলাম স‌রোয়ার প্রধান বিপ্লব,পলাশবাড়ী আদর্শ ডিগ্রী ক‌লে‌জের অধ‌্যক্ষ হাসান মাহমুদ তাপস,আওয়ামীলীগ নেতা শ‌হিদুল ইসলাম বাদশা, শ্রী নির্মল মিত্র,আজাদুল ইসলাম, মাহমুদুজ্জামান প্রান্ত,উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিক হাসান মিল্লাত,সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সুমন সহ অত্র প্রতিষ্ঠা‌নের শিক্ষক- শিক্ষার্থী,অ‌ভিভাবক সহ স্থানীয় গন‌্যমান‌্য ব‌্যক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।

অত্র প্রতিষ্ঠানের শিক্ষক রুহুল আমিন রিশাদ এর সঞ্চালনায় শে‌ষে এক ম‌নোজ্ঞ সাংস্কৃ‌তিক অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..