শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলের গজেন্দ্রপুর দালানবাড়ি মাদরাসার পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি আইসিটি বিভাগের যুগ্মসচিব সাইফুল হাসানের বিরুদ্ধে নানা অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ যশোরের বসুন্দিয়া ভূমি কর্মকর্তা পলাশের ‘হাদিয়া’র নামে ওপেন সিক্রেট ঘুষ বাণিজ্য: মাদ্রাসার জমি নামজারিতেও ৪০ হাজার টাকা ঘুষ! ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মী শিশু রিক্তার মৃত্যু: অভিযুক্ত পাউবো প্রকৌশলী সবিবুর রহমান দম্পতির ১৫ দিনে জামিন, নেপথ্যে টাকা নাকি চাপ? এলজিইডি নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী আহসানউজ্জামান দুলালের শত কোটি টাকার অনিয়ম ১৫বছরের চাকরি জীবনে ৯০ লাখ টাকা বেতন পেয়ে মিঠাপুকুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান গড়েছেন শতকোটি টাকার সম্পদ দুর্নীতির অভিযোগে দক্ষিণ সিটির আনিস, বোরহান চসিকের শাহীন, ফারজানা মুক্তা ৪ প্রকৌশলীর দেশ ত্যাগ ঠেকাতে নির্দেশ সাতক্ষীরা পৌর ভূমি অফিসের নায়েব ঘুষের ‘মহারাণী’ শর্মিষ্ঠা সরকারের মাসিক হাত খরচ লাখ টাকা মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রার অফিসে আওয়ামী কমিশনার সফি উল্লাহ সফির বিশ্বস্ত হাতিয়ার উমেদার ‘আওলাদ সিন্ডিকেট’ জিম্মি সাধারণ সেবাগ্রহীতারা কাস্টমসের যুগ্ম কমিশনার কাজিয়া সুলতানা দম্পতির বিরুদ্ধে দুর্নীতি করে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ

ভোলায় জাহাজের ধাক্কায় ট্রলার ডুবি, ২১ জেলে নিখোঁজ

সাব্বির আলম বাবু, ভোলাঃ
  • আপলোডের সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৬৩৪৭ বার পঠিত

ভোলার চরফ্যাশনের উপকূলের সাগর মোহনায় টলিং জাহাজের ধাক্কায় মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। রোববার রাতে ঢালচরের দক্ষিনে উত্তাল মেঘনায় ২১ জন জেলে নিয়ে আবদুল্লাহপুর ইউনিয়নের কামাল খন্দকারের মালিকানাধীন “মা শামসুননাহার” নামের মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। উত্তাল ঢেউ খর স্রোতের কারণে অপর ট্রলারে থাকা জেলেরা নিমজ্জিত ট্রলার ও জেলেদের উদ্ধার চেষ্টায় ব্যর্থ হয়।

সোমবার বিকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলে ট্রলারের মাঝি বাচ্চুসহ ২১ জেলে ও ট্রলার নিখোঁজ রয়েছে বলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী জেলেদের বরাত দিয়ে ট্রলার মালিক কামাল খন্দকার জানান, তার মালিকানাধীন মাছ ধরার ট্রলারটি ২১ জন মাঝি মাল্লা নিয়ে এক সপ্তাহে আগে মেঘনায় মাছ শিকারে যান। রোববার রাতে ঢালচরের দক্ষিনে মেঘনায় জাল ফেলে অপেক্ষায় ছিলেন জেলেরা। এসময়ে বিপরিত দিক থেকে আসা একটি ট্রলিং জাহাজ মাছ ধরা ট্রলারটিকে ধাক্কা দেয়, এতে মুহুর্তের মধ্যে ট্রলারে থাকা ২১ জন জেলেসহ ট্রলারটি খরস্রোতা উত্তাল মেঘনা নদীতে হারিয়ে যায়। নিকটবর্তী অপর ট্রলারের জেলেরা নিমজ্জিত ট্রলার ও জেলেদের উদ্ধারের চেষ্টা করে ব্যার্থ হন। নিখোঁজ জেলেদের মধ্যে ট্রলারের মাঝি মোঃ বাচ্চু ,আল আমিন, ফারুক, জাবেদ,খালেক, হাফেজ, ইউসুব,জসিম, রফিক ও মাসুদসহ ১০জনের নাম জানা গেলেও অপর নিখোঁজ জেলেদের নাম এখনও শনাক্ত করা যায়নি। তবে নিখোঁজ জেলেরা চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্ধা বলে জানা গেছে। চরফ্যাসন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, ট্রলার ডুবির ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানের জন্য কোস্টগার্ডকে অবগত করা হয়েছে। চর মানিকা জোনের কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার হারুন অর রশিদ জানান, মেঘনায় ট্রলার ডুবি ঘটনার খবর পেয়েছি। দূর্ঘটনাস্থলের অবস্থান নিশ্চিত করে উদ্ধার অভিযানে যাওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..