সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগী মডেল প্রাথমিক বিদ্যালয় বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিট : আতঙ্কে আহত ১৫ শিক্ষার্থী জামালপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম হোসেনপুরে সাংবাদিক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ওলামা দলের কেন্দ্রীয় সদস্য মাওঃ শামীম আহমেদকে বহিষ্কার করে অবগতির নোটিশ জারি মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বাতরোগে কর্মক্ষমতা হারাচ্ছেন বহু মানুষ, চিকিৎসা খরচে নিঃস্ব পরিবার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী দিনমজুর থেকে মাদক-ডাকাতির আসামি, দুই ওয়ারেন্টে গ্রেপ্তার বাশার তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও অভিভাবক সম্মেলন

পটুয়াখালীতে নববধূর মেহেদী শুকানোর আগেই স্বামী নিহত

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬০৯০ বার পঠিত

পটুয়াখালী মহিপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেন মহিপুর থানা পুলিশ। নিহত যুবকের নাম ওমর আলী ফরাজী, পিতা: শাহজাহান ফরাজী মহিপুর থানার লতাচাপলী ইউনিয়ন ৫নং ওয়ার্ডের তাহেরপুর গ্রামের বাসিন্দা৷

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) নিজ ঘরে নববধু রেখে স্বামী ওমর আলী ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে পড়েন। পরে বাড়ীর পাশে মরিচ ক্ষেতে সকাল ৯টায় গলাকাটা নিথর মরদেহ পরে থাকতে দেখেন স্থানীয় লোকজন।

পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল ৫ ফেব্রুয়ারি পার্শ্ববর্তী এলাকার মেয়ে ফারজানা আক্তার রুকাইয়া (১৯) এর সাথে নিহত ওমর আলীর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পরদিন এমন নিশংস ও মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় বইছে শোকের মাতম।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনাস্থল থেকে একটি দেশিও দা উদ্ধার করা হয়েছে। আমাদের তদন্ত চলছে, ক্রাইমসিন এক্সপার্ট আসতেছে তার পরে লাশ ময়না তদন্তে পাঠানো হবে, তখন বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..