শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
জামিয়া মনির উদ্দিন বেপারী কওমি মাদ্রাসার ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধ মিটিয়ে দিয়ে হামলার স্বীকার মিমাংসাকারী মোরেলগঞ্জে ইউপি প্রকল্পের টাকা ও জেলের চাল আত্মসাতের অভিযোগ পরিবারকে অবরুদ্ধ করে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3 সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদণ্ড আমতলীতে ছাত্রীদের ওয়াস রুমের ভিডিও ধারণ ও উত্ত্যক্ত করা শিক্ষকের বিরুদ্ধে এক বছরেও শাস্তি হয়নি বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে নান্দাইলে অঙ্গীকার বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত, আদরীর দায়িত্ব নিল জনকল্যাণ পরিষদ তাড়াইলে দিনব্যাপী শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলনের গণ ইফতার কর্মসূচি পালিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৬০০৭ বার পঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর শাখার উদ্যোগে গণ ইফতার মাহফিল পালিত হয়েছে।

২১মার্চ (বৃহস্পতিবার) জেলা শহরস্থ শোলাকিয়া ঈদগাহ মাঠে উক্ত কর্মসূচি পালিত হয়।

এসময় দলটির সদর শাখার সভাপতি ছাত্রনেতা শফিক নোমানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনায়েদ আহমাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ছাত্রনেতা ত্বোয়াসিন বিন মুজিব।

বক্তারা বলেন, রমজান মাস হলো সিয়াম সাধনার মাস এই মাসে সকল অন্যায় অশ্লীলতা থেকে বিরত থাকার কথা থাকলেও ছাত্র লীগের গুন্ডা বাহিনী বিরত নেই, তারা বিভিন্ন জায়গায় ইফতার মাহফিলে হামলা করে সাধারণ মুসল্লীদের কষ্ট দিচ্ছে। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এছাড়াও দলের বিভিন্ন স্থরের দায়িত্বশীল ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..