বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে সাংবাদিকের বাসায় চুরির চেষ্টা, শাবল ফেলে পালালো চোর সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কাঠালিয়া-রাজাপুরের গণমানুষের নেতা মো. হাবিবুর রহমান সেলিম রেজা ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণতন্ত্র রক্ষায় গণমাধ্যম বাঁচাতে হবে: রাষ্ট্রপতি রূপগঞ্জে ৫৪ মোবাইলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার নান্দাইলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা সরকারি শিক্ষক হয়েও সমবায় সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী: আইন ও আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে চার দপ্তরে তোলপাড়

বরগুনা-১ এ টুকু ও ২-এ নাদিরা এমপি নির্বাচিত

আরিফুর রহমান সুজন:
  • আপলোডের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৬০৭৩ বার পঠিত

আরিফুর রহমান সুজন:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (বরগুনা সদর, আমতলী, তালতলী) আসনে (সতন্ত্র) ঈগল পাখি প্রতীকের প্রার্থী গোলাম সরোয়ার টুকু এবং বরগুনা- ২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত (নৌকা) প্রতীকের প্রার্থী সুলতানা নাদিরাকে সরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

রবিবার (০৭ জানুয়ারী) রাত সারে দশটার দিকে জেলা রিটানিং কর্মকর্তা মুহা. রফিকুল ইসলাম সরকারি ভাবে বিজয়ী ও পরাজিত প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন।

মোঃ গোলাম সরোয়ার টুকু (ঈগল পাখি প্রতীক) ৬১ হাজার ৭শত ৪২ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

তার নিকটতম সতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকান কাঁচি প্রতীকে পেয়েছে ৫৭৮৭৪ ভোট, আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত অ্যাড. দ্রীরেন্দ্র দেবনাথ শম্ভু নৌকা প্রতীকে পেয়েছে ৫৪১৬৮ ভোট, সতন্ত্র প্রার্থী মোঃ খলিলুর রহমান ট্রাক প্রতীকে পেয়েছে ১৮৭৫৪ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মাহবুবুর রহমান অভি আম প্রতীকে পেয়েছে ১৭৩ ভোট, তৃনমূল বিএনপির মোঃ ইউনুস সোহাগ সোনালী আঁশ প্রতীকে পেয়েছে ২৮৮ ভোট, জাতীয় পার্টির খলিলুর রহমান লাঙ্গল প্রতীকে পেয়েছে ৩৪৪ ভোট, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনএম এর মোঃ মাসুদ কামাল নোঙ্গর প্রতীকে পেয়েছে ৬৬ ভোট, বাংলাদেশ তরিকত ফেডারেশনের শাহ্ মোঃ আবুল কালাম ফুলেরমালা প্রতীকে পেয়েছে ৪২০ ভোট, সতন্ত্র প্রার্থী মোহাম্মদ নূরুল ইসলাম কেটলি প্রতীকে পেয়েছে ৯৯৬ ভোট।

বরগুনা- ২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনে সুলতানা নাদিরা (নৌকা প্রতীক) এ ১ লক্ষ ৪৮ হাজার ৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রার্থী নোঙ্গর প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী দলের প্রতিষ্ঠাতা আহবায়ক ড. আব্দুর রহমান খোকন পেয়েছেন ১হাজার ৯৫১ ভোট।
তাছাড়া ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান ১ হাজার ৭০৩ ভোট, একতারা প্রতীকে বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত প্রার্থী মুহাম্মদ আবু বকর ছিদ্দিক ৬৬৯ ভোট, হাতুড়ি প্রতীকে ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জাকির হোসেন ১হাজার ১৭৭ ভোট,সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান লিটন ১হাজার ১৪ ভোট ও ফুলের মালা প্রতীক পেয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশন মনোনীত প্রার্থী আবুল কালাম ৫৩৯ ভোট পান।

এদিকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বরগুনার দুটি আসনের বিভিন্ন এলাকায় এলাকায় আনন্দ মিছিল, হৈ উল্লাস ও মিষ্টিমুখ চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..