মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাস ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব ডেঙ্গুতে ২০ দিনে ৯৩ জনের মৃত্যু রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী ভূমি দখলকারীদের কঠিন হুঁশিয়ারি, এক পার্সেন্ট জমিও ছাড় নয় : ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মুশুলী ইউনিয়ন বিএনপির মিছিল ও আলোচনা সভা মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের ১০৪ বছর বয়স বেশি!

বলিউড বাদশাহ শাহরুখ খানকে ফের দেখা যাবে শুটিংয়ে

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৬১০২ বার পঠিত

ছেলে আরিয়ান খান মাদককাণ্ডে গ্রেফতার হওয়ার পর নিজের ছবির সব কাজ বন্ধ রেখেছিলেন শাহরুখ খান।

আরিয়ান এখন জামিনে মুক্ত। তার মামলা নিয়ে অনেক জটিলতাই কেটে গেছে। তাই ফের শুটিং শুরু করতে চলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

শোনা যাচ্ছে, ১৫ ডিসেম্বর থেকে সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ ছবির কাজ শুরু করবেন তিনি। এবার শুটিং হবে স্পেনে।খবর আনন্দবাজার পত্রিকার।

এ জন্য শাহরুখ, দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম স্পেন পাড়ি দেবেন শিগগিরই। শাহরুখের জন্যই ‘পাঠান’-এর শুটিং শিডিউল নতুন করে তৈরি করতে হয়েছে।

ছবির প্রযোজক আদিত্য চোপড়া থেকে দীপিকা, জন প্রত্যেকেই শাহরুখের জন্য নিজেদের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করেছেন।

মাসখানেক ধরে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে রেখেছিলেন শাহরুখ। ‘পাঠান’-এর কাজ শুরু করার আগে ফের শরীরচর্চা শুরু করেছেন বলিউড বাদশাহ।

বলিউড বাদশাহ শাহরুখ খান এখন পুরোদমে প্রস্তুতি শুরু করেছেন নতুন করে কাজে ফেরার।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..