শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইল উপজেলা প্রশাসনের আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন মোরেলগঞ্জে মে দিবসে বিএনপি-জামায়াতের পৃথক কর্মসূচি, শ্রমিক অধিকার নিয়ে সরব দুই পক্ষ কিশোরগঞ্জ সদরে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা ও জনদুর্ভোগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নান্দাইলে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ২০২ হেক্টর বোরো ধান পানির নিচে মোরেলগঞ্জে দিনমজুর পরিবারের জমি দখলের অভিযোগ, কোণঠাসা করতে মামলার পর মামলা তাড়াইল সদর ইউপির জনগণকে শ্রমিক দিবসের শুভেচ্ছা জানালেন নূরে আলম সিদ্দিকী তাড়াইলে মে দিবসে শ্রমজীবীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সারওয়ার হোসেন লিটন তাড়াইলের সর্বস্তরের জনগণকে মে দিবসের শুভেচ্ছা জানালেন এনসিপি নেতা মহিউদ্দিন মাসুদ মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা জানালেন হাফেজ মাওলানা সাইদুল হক সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে যুব রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী, সার্টিফিকেট বিতরণ

মুরাদনগরে ঈদের আগে ব্যবসায়ীদের সব পুড়ে ছাই

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৫৯৫২ বার পঠিত

রায়হান চৌধুরী, কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসায়ীদের দাবি অগ্নিকান্ডে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর বাজারে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

মুরাদনগর উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। ধীরে ধীরে আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু নিয়ন্ত্রণে আনতে না পারায় মুরাদনগর ফায়ার সার্ভিসকে খবর দেয়।পরে ফায়ার সার্ভিসের বেহাল একটি ইউনিট মুরাদনগর থেকে এসে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরই মধ্যে ১৫ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

পন্য সামগ্রী বিক্রি শেষে নোয়াখালীর অধিকাংশ ব্যবসায়ী দোকানে তালা দিয়ে বাড়ি চলে যাওয়ায় অনেকেই মালামাল বের করতে পারেননি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে প্রায় ৩ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

মুরাদনগর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আমজাদ হোসেন জানান, আমরা অগ্নিকান্ডের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মুরাদনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..