শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
দুটি আন্তর্জাতিক আয়োজনে পূর্ণ অর্থায়নে নির্বাচিত বাংলাদেশের যুব প্রতিনিধি জুবায়ের হোসেন বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ

মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

জিয়াউর রহমান (মির্জাগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৫৯৬৪ বার পঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ৩ এপ্রিল ) উপজেলা অডিটোরিয়ামে ওই প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জোমাদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম।

এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, সহ-সভাপতি আঃ বারেক সিকদার, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা বিষয়ক সম্পাদিকা অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ড. মো. আবদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, মির্জাগঞ্জ থানা ওসি ( তদন্ত) হুমায়ুন কবির প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন- মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটি,মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ সহ জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতারপূর্বে মাওলানা জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় দেশ জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..