শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
দুটি আন্তর্জাতিক আয়োজনে পূর্ণ অর্থায়নে নির্বাচিত বাংলাদেশের যুব প্রতিনিধি জুবায়ের হোসেন বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ

তাড়াইলে জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জুবায়ের আহমাদ জুয়েল, (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৫৯৫৫ বার পঠিত

জুবায়ের আহমাদ জুয়েল, (কিশোরগঞ্জ প্রতিনিধি)

কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদ এর উদ্যোগে ‘ফেরাকে বাতেলা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮এপ্রিল) বিকেল ৩টায় সংগঠনটির উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রউফ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শাহজাহানের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া মাদ্রাসার নাজেমে তা’লীমাত মাওলানা বোরহান উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন দারুল হুদা কাসেমুল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা লুৎফর রহমান।

বক্তারা বলেন, আমরা দৃড় ভাবে বিশ্বাস করি জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদ সমাজে অকপটে হক কথা বলার প্লাটফর্ম তৈরী করতে সক্ষম হবে, পরষ্পর অনৈক্যের স্বীকার আলেমদের মাঝে একতা ফিরিয়ে আনতে সক্ষম হবে এবং শরিয়ত বিরোধী অপশক্তির বিরুদ্ধে হাজী শরীয়তুল্লাহর মতো প্রতিরোধের দূর্ঘ তৈরীর জন্য আমরন চেষ্টা চালিয়ে যাবে।
এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম,
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার দফতর সম্পাদক হাফেজ মাওলানা শরীফুল ইসলাম, জাতীয় উলামা মশায়েখ আইম্মা পরিষদ তাড়াইল উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা মঞ্জুরুল হক, তাদরিসুল কোরআন মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা হুমায়ূন আহমাদ, দারুল কোরআন মাদ্রাসার শিক্ষক মুফতি হাসান আহমাদ, হাফেজ মাওলানা মারুফ বিল্লাহ (প্রমুখ)।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..