সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের গোপন সফর, ক্ষোভ রাজনৈতিক ও সাংবাদিক মহলে বন বিভাগের উদাসীনতায় পটুয়াখালীতে গাছ চোরাচালান: বছরে কোটি টাকার রাজস্ব ফাঁকি আমতলীতে হাম-রুবেলা নির্মূলে টিকাদান কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন বেতাগীতে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক অভিযুক্ত, মামলা রুজু…….! আমতলী-তালতলী দুই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ১ আমতলীতে ফেল করা শিক্ষার্থীদের ফরমে কারচুপি, অন্য স্কুলে গোপনে রেজিস্ট্রেশন শ্রীপুরে আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলজুড়ে পোস্টারের দাপট: আগাম নির্বাচনী বার্তা দিচ্ছেন নূরে আলম সিদ্দিকী বেতাগীতে গাছবোঝাই নসিমন উল্টে চালক নিহত মোরেলগঞ্জে রাসেদ প্রধানের কুশপুতুল দাহ, ৯০ ছাত্রদল ফোরামের তীব্র প্রতিবাদ

থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৫৮৯০ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ থাইল্যান্ডের রাজা ও রাণী মহা ভাজিরালংকর্ন ফ্রা ভাজিরা-ক্লাওচা-উয়ুয়া এবং রানী সুথিদা বজ্রসুধা-বিমলা-লক্ষণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়,  থাইল্যান্ড সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডুসিট  প্রাসাদের অ্যামফোর্ন সাথার্ন থ্রোন হলে রাজা এবং রানীর সাথে সাক্ষাৎ করেন।
সাক্ষাতকালে তারা কুশল বিনিময় করেন এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে ছয় দিনের সরকারি সফরে বুধবার থাইল্যান্ডে আসেন।
এর আগে সকালে জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসক্যাপ) ৮০তম অধিবেশনে যোগ দেন।

২৪ থেকে ২৯ এপ্রিল সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।
বাংলাদেশ ও থাইল্যান্ড দুই দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তির জন্য আলোচনার আগ্রহপত্রসহ বেশ কয়েকটি সহযোগিতার নথিতে স্বাক্ষর করবে।
বাংলাদেশ এবং থাইল্যান্ড সরকারী পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করতে পারে, শক্তি সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং সম্পর্ক সম্প্রসারণের জন্য পর্যটন খাতে সহযোগিতা এবং শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে আরও দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে পারে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..