শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে কৃষকদল নেতার বিরুদ্ধে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ নিষেধাজ্ঞা অমান্য করে বাউফলে খাস জমিতে বহুতল ভবন: বেপরোয়া খলিলের দখলবাজি কুয়াকাটায় রাখাইনদের মহা সাংগ্রাই জলকেলী উৎসব—ঐতিহ্য, পবিত্রতা আর আনন্দে মুখর সমুদ্রপাড় মোরেলগঞ্জে জলাবদ্ধতায় চাষাবাদ ব্যাহত, পানি নিষ্কাশন ও ¯স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন গত ২৪ ঘণ্টায় হাম রোগে মৃত্যু শূন্য, তবে রোগীর চাপ বাড়ছে ময়মনসিংহ মেডিকেলে বাংলাভাষী পাঠকদের মাঝে পাঠাভ্যাস বাড়াতে হবে: ড.মিজানুর রহমান আজহারি তাড়াইলে ‘জনতার নজরুল’ এনামুল হক ভূঁইয়ার সংগ্রাম, রাজনীতি ও জনসেবার গল্প নানা আয়োজনে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে বাংলা নববর্ষ উদযাপন রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ আমতলীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩

হরিরামপুরে লেছড়াগঞ্জ বালুমহালে বালু উত্তোলন শুরু

দিপংকর মন্ডল, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৫৮৯৭ বার পঠিত

দিপংকর মন্ডল, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীর লেছড়াগঞ্জ বালুমহালে বালু উত্তোলন শুরু হয়েছে। শনিবার (১ জুন) দুপুরে ইজারাদার আবিদ হাসান বিপ্লবকে বালুমহালের নির্দিষ্ট এলাকা বুঝিয়ে দেয় উপজেলা প্রশাসন। এরপর দুইটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন শুরু করেন তিনি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতবছর প্রথমবারের মতো হরিরামপুরে পদ্মানদীতে লেছড়াগঞ্জ বালুমহাল ঘোষণা করে জেলা প্রশাসন। চলতি বছরে সর্বোচ্চ দরদাতা হিসেবে বালুমহালের ইজারা পেয়েছেন এশিয়ান বিল্ডার্স এর স্বত্বাধিকারী আবিদ হাসান বিপ্লব। শনিবার (১ জুন) দুপুরে বালুমহালের নির্দিষ্ট সীমানা তাকে বুঝিয়ে দেন হরিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার আশরাফ।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার আশরাফ বলেন, সর্বোচ্চ দরদাতা হিসেবে লেছড়াগঞ্জ বালুমহালের ইজারা পেয়েছেন আবিদ হাসান বিপ্লব। আজকে তাকে আমরা বালুমহাল বুঝিয়ে দিলাম। তিনি চুক্তিপত্র মেনে আইন অনুযায়ী বালু উত্তোলন করলে আমরা তাকে সহযোগিতা করবো। যদি তিনি আইন ও চুক্তিপত্রের শর্ত ভঙ্গ করেন, তাহলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিবো।

বালুমহালের ইজারাদার আবিদ হাসান বিপ্লব বলেন, আমরা আইন এবং শর্ত মেনে বালুমহাল পরিচালনা করবো। তবে, অবৈধভাবে কেউ যেন ড্রেজিং করতে না পারে সেজন্য প্রশাসনের সহযোগিতা কামনা করি।

এ সময় উপস্থিত ছিলেন, হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আজিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আকবর খান, ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদ মিয়া, হরিরামপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন, ধুলশুড়া ইউপি চেয়ারম্যান জায়েদ খান, রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী মিল্টন প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..