শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন মোরেলগঞ্জে গভীর রাতে অগ্নিসংযোগ দুই ঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ২৫ লাখ টাকা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে সরকার-তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তাড়াইলে জমি বিরোধে আদালতে মামাল: এক আসামি গ্রেফতার মাছ-মুরগির দাম চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে গরু-খাসি আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান তাড়াইলে বাস টিকেট কাউন্টারে উপচে পড়া ভিড় করিমগঞ্জে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজে উপস্থিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

পলাশবাড়ী এলএসডি গোডাউন থেকে চাল-গম আত্মসাতের ঘটনায় শ্রমিকদের সংবাদ সম্মেলন

আশরাফুজ্জামান সরকার (গাইবান্ধা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৫৯১৪ বার পঠিত

গাইবান্ধার পলাশবাড়ী সরকারী খাদ্য গুদাম হইতে ১৯৯ মেট্রিক চাল ও গম তৎকালিন গুদাম কর্মকর্তা আব্দুল্যা আল মামুন আত্মসাৎ করলেও এর দায়ভার শ্রমিকদের উপর চাপানোর অপচেষ্টাসহ শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পলাশবাড়ী সরকারি খাদ্য গুদামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আত্মসাৎকৃত এই চাল গুদাম থেকে না হলেও কতিপয় চিহ্নিত অসাধু ব্যবসায়ীদের সহযোগিতায় কাগজে কলমে মিলারদের নামে বিল করে উক্ত চাল গম আত্মসাৎ করেছেন তৎকালিন গুদাম কর্মকর্তা আব্দুল্যা আল মামুন।

সস্প্রতি উক্ত ঘটনাকে ধামাচাপা দিতে শ্রমিক সর্দার ও শ্রমিকদের উপর দায় চাপিয়ে দিয়ে শ্রমিক ছটাইয়ের অপচেষ্টা চলছে।

তিনি আরো বলেন, পলাশবাড়ী সরকারি এলএসডি খাদ্য গুদাম শ্রমিক ইউনিয়ন রেজিঃ-রাজ: ৩১২ এর সদস্যরা দীর্ঘ ৪২ বৎসর যাবৎ সুনামের সহিত সরকারি বিভিন্ন দায়িত্ব বিশ্বস্ততার সহিত পরিচালনা করে আসছে।

কাগজে কলমে চাল ও গম চুরির ঘটনা ধামাচাপা দিতে কতিপয় কর্মকর্তা শ্রমিকদের উপর এই দোষ চাপিয়ে দিচ্ছেন, যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। আমরা প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

উল্লেখ্য যে প্রকৃত ঘটনা আড়াল করতে তৎকালীন গুদাম কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন মেমোরিসহ সিসি ক্যামেরা খুলে নিয়ে গেছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..