মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

তাড়াইলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৫৯১৭ বার পঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাড়াইল উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২জুন) সকাল ৯টা উপজেলার ট্টলারঘাটস্থ দলীয় কার্যালয়ে মাওলানা এনামুল হক (বড় হুজুর) -এর সভাপতিত্বে ও সেক্রেটারি হা: মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলামের সঞ্চালনায় উক্ত কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হা: মাওলানা আলমগীর হুসাইন তালুকদার। এসময় তিনি বলেন, ঈদ মানে আনন্দ আর সেই আনন্দ ভাগাভাগি করে নিতে সারা বিশ্বের সকল মুসলমানরা বছরে ২টি দিবসে অর্থাৎ ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে ঈদগাহে উপস্থিত হয়ে দু’রাকাআত সালাত আদায় করেন এবং পারষ্পরিক সকল ভেদাভেদ ভুলে গিয়ে একটি ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাড়াইল উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দর রউফ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান (মিজান), সহ-প্রচার সম্পাদক মুহাম্মাদ দেলোয়ার হোসেন জিহাদী, অর্থ সম্পাদক আব্দুল হেকিম, দপ্তর সম্পাদক আনোয়ার শাহ, বাংলাদেশ মুজাহিদ কমিটি, তাড়াইল উপজেলা শাখার নায়েবে ছদর মাওলানা ওবায়দুল হক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক হা: মাওলানা শরীফুল ইসলাম, তাড়াইল উপজেলা সহ-সভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ইসলামী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া (প্রমুখ)।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..