সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মোরেলগঞ্জে জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোরেলগঞ্জে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

মুরাদনগরে খালে নেমে ময়লার স্তূপ পরিষ্কার করলেন চেয়ারম্যান কিশোর

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৫৯০২ বার পঠিত

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে উপজেলা পরিষদের অপরপাশে অবস্থিত খালে দীর্ঘদিনের ময়লার স্তূপ পরিষ্কার করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।

গতকাল বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবক লীগের সহযোগিতায় ওই ময়লা পরিষ্কার করে দীর্ঘ দিনের ভোগান্তি থেকে মুক্তি দেওয়া হয় নগরবাসীকে।

উপজেলা পরিষদের অপরপাশে অবস্থিত খালে দীর্ঘদিন ময়লা আবর্জনা জমে নগরীর মানুষের ভোগান্তি ছিল চরমে। পথচারীদের ও উপজেলা পরিষদ গেইটের পাশেই অবস্থিত খালটি ময়লা থাকায় উপজেলা পরিষদে সেবা গ্রহীতাদের পোহাতে হতো অসহনীয় যন্ত্রণা। খালটি ময়লা মুক্ত করায় অগণিত পথচারী মুক্তি পেয়েছে ময়লা থেকে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা প্রকৌশলী রায়হানুল আলম, উপজেলা কৃষি অফিসার পাভেল খান পাপ্পু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, ফায়ার সার্ভিসের ইউনিট লিডার প্রমূখ।

উপজেলা পরিষদে সেবা নিতে আসা একাধিক ব্যক্তি বলেন, উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান নিজে ময়লার স্তূপে নেমে ময়লা পরিষ্কার করেছেন। তার এই উদ্যোগ প্রমাণ করে উপজেলার মানুষকে সেবা দিতে তিনি কতটা বিলিয়ে দিয়েছেন নিজেকে। এই ময়লা পরিষ্কার করায় আমাদের দীর্ঘ দিনের ভোগান্তি লাঘব হয়েছে। আমাদের চেয়ারম্যান প্রকৃতপক্ষেই জনবান্ধব নেতা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..