রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে শালীসি নামে সনাত ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট আজ ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন আজ সান্তাহারে হাজীর বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ; আইনে শাস্তিযোগ্য অপরাধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক নান্দাইলে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা নান্দাইলে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর বীমা দাবির চেক প্রদান ও কর্মী উন্নয়ন মিটিং রূপগঞ্জের বিক্রমপুর স্টিল মিলের বিস্ফোরণে শ্রমিক নিহত কানুরামপুর-ত্রিশাল সড়কের নতুন বাজারে জলাবদ্ধতা নিরসনে খাল পরিদর্শনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

মুরাদনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৫৯১৬ বার পঠিত

মোঃ রায়হান চৌধুরী, কুমিল্লা প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শোক প্রকাশ করেছেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রিয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও মুরাদনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। এছাড়া শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আন্দোলনের শুরু থেকে গত মঙ্গলবার (৬ আগস্ট) পর্যন্ত নিহতদের আত্মার মাগফেরাত কামনায়, আহতদের দ্রুত আরোগ্যের জন্য দোয়া মাহফিল করেছে।

বুধবার সকালে মুরাদনগর উপজেলা সদরের জামিয়া ইসলামিয়া মুজাফারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার মাঠে নিহতদের দোয়া মাহফিলের আয়োজন করে মুরাদনগর উপজেলা বিএনপি। দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ সারাদেশে অসুস্থ বিএনপি নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ মোবাইল ফোনে বক্তব্য দেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ফারুক আহম্মেদ বাদশা’র সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক আহম্মেদ, মুরাদনগর উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাও: ইলিয়াছ, হেফাজতে ইসলাম বাংলাদেশের মুরাদনগর উপজেলা আমীর মুফতি আমজাদ হোসেন, বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাছির উদ্দিন, মুরাদনগর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক উজ্জল, সাজ্জাত প্রমূখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির সদস্য বসির মোল্লা, উপজেলা কৃষকদলের সভাপতি নায়েব আলী, উপজেলা যুব দলের আহ্বায়ক সোহেল ছামাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জয়নাল মোল্লা, আহ্বায়ক নবীপুর (পূর্ব) ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন তুহিন, নবীপুর (পশ্চিম) ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হেদায়েত হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাজিম উদ্দিনসহ এলাকায় গণমান্য ব্যক্তিবর্গগণ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..