মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

মানিকগঞ্জে ন্যাশনাল ডক্টরস ফোরামের মতবিনিময় সভা ও নতুন কমিটি গঠন

দিপংকর মন্ডল, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৫৮৯৮ বার পঠিত

দিপংকর মন্ডল, হরিরামপুর উপজেলা প্রতিনিধি:

২৯ আগস্ট ২০২৪ তারিখে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ক্যাফে হাইওয়ে রেস্টুরেন্টে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এন. ডি. এফ), মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মো: মাহমুদ হোসেন।

সভায় সভাপতিত্ব করেন ডা. মোসলেম উদ্দিন খান, মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক, মেডিকেল স্টুডেন্ট ও সুধিবৃন্দ। বক্তৃতা দেন ডা. সাহিদুর রহমান খান, ডা. আব্দুল বারেক মোল্লা, সহকারী অধ্যাপক ডা. খাইরুল বাশার, ডা. আবু বকর সিদ্দীক, ডা. সোলাইমান, ডা. সাদিক স্বপন, এবং ডা. জিয়াউল হক।

ডা. মাহমুদ হোসেন তার বক্তব্যে বলেন, চিকিৎসকদের দুনিয়া ও পরকালীন জীবনে সফলতা অর্জন করতে হবে। অহংকার মুক্ত হয়ে হালাল উপার্জনের মাধ্যমে এবং উন্নত চরিত্র গঠনের মাধ্যমে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য প্রচেষ্টা চালানোর ওপর গুরুত্ব আরোপ করেন।

সভায় ন্যাশনাল ডক্টরস ফোরাম, মানিকগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়। ডা. মোসলেম উদ্দিন খান পুনরায় সভাপতি নির্বাচিত হন এবং ডা. জিয়াউল হক সেক্রেটারি হিসেবে মনোনীত হন। সভাপতির বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..