মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাস ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব ডেঙ্গুতে ২০ দিনে ৯৩ জনের মৃত্যু রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী ভূমি দখলকারীদের কঠিন হুঁশিয়ারি, এক পার্সেন্ট জমিও ছাড় নয় : ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মুশুলী ইউনিয়ন বিএনপির মিছিল ও আলোচনা সভা মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের ১০৪ বছর বয়স বেশি!

মির্জাগঞ্জে ইউপি প্যানেল চেয়ারম্যান পলাতক: পুনর্গঠনের দাবি মেম্বারদের

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি):
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯৪১ বার পঠিত

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি):

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পুনর্গঠনের জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন অন্যান্য ইউপি সদস্যরা।

ওই ইউনিয়ন পরিষদের আটজন ইউপি সদস্যের যৌথ স্বাক্ষরিত আবেদন পত্রটি বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয় জমা দেয়া হয়।

আবেদন সূত্রে জানা যায়, মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাশার নাসির ও প্যানেল চেয়ারম্যান (৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য) জুয়েল হাওলাদার মামলার আসামী হয়ে পলাতক থাকায় ইউনিয়ন পরিষদের সকল ধরনের সেবা দীর্ঘ মেয়াদী বন্ধ রয়েছে। এভাবে চলতে থাকলে নির্বাচিত সদস্য হিসেবে জনগনকে সেবা দিতে না পারলে ভবিষ্যতে জনগনের রোষানালে পড়তে হতে পারে বর্তমান সদস্যদের। তাই যাতে জনগন সেবা পেতে পারে সেজন্য বাকি ইউপি সদস্যদের মধ্য থেকে প্যানেল চেয়ারম্যান নিয়োগ করে ইউনিয়ন পরিষদ কার্যকর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন তাঁরা।

উল্লেখ্য, মির্জাগঞ্জ ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাসার নাসির বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে হামলা মামলার আসামি এবং প্যানেল চেয়ারম্যান জুয়েল স্থানীয় বাসিন্দা খলিলুর রহমান নামের এক ব্যক্তিকে মারধরের মামলার আসামি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..