বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
সংগ্রাম ও নির্যাতনের সাক্ষী ফেরদৌসী বেগম মিলি, পটুয়াখালী সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশা তাড়াইলে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় দারুল কুরআন মাদ্রাসার স্বাগত মিছিল বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ শিক্ষাবিদ ইয়াসের খান চৌধুরীকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী করায় নান্দাইলে আনন্দ মিছিল চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু জাতির উদ্দেশে ভাষণ: সব সিন্ডিকেট ভেঙে দেয়ার বার্তা প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে মন্ত্রী পরিষদের শ্রদ্ধা আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের শপথ বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মিরা খানকে দেখতে চায় এলাকাবাসী জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

রুহুল আমিন গাজী গণতন্ত্র ও মুক্ত গণমাধ্যমের জন্য আজীবন লড়াই করেছেন : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮৭১ বার পঠিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, প্রয়াত রুহুল আমিন গাজী গণতন্ত্র এবং মুক্ত গণমাধ্যমের জন্য আজীবন লড়াই করেছেন।
আজ জাতীয় প্রেসক্লাবে বিশিষ্ট সাংবাদিক রুহুল আমিন গাজীর নামাজে জানাজায় অংশ নিয়ে তিনিএসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা বলেন, রুহুল আমিন গাজীর মৃত্যুতে অন্তর্বর্তী  সরকারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং তাঁর পরিবার ও সতীর্থদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
নাহিদ ইসলাম বলেন, জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে গণমাধ্যমের উন্নয়নে রুহুল আমিন গাজীর পরামর্শ প্রয়োজন ছিল, কিন্তু তার আগেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা তাঁর পরামর্শ থেকে বঞ্চিত হলাম।
উপদেষ্টা বলেন, গণতন্ত্র এবং মুক্ত গণমাধ্যমের জন্য রুহুল আমিন গাজী যে লড়াই করে গেছেন আমরা সে পথ অনুসরণ করব। সবাই ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলবো। গণমাধ্যমকেও ফ্যাসিবাদ মুক্ত রাখবো।
জানাজায় সর্বস্তরের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..