বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

এক দফা দাবিতে মুন্ডির্ফামা বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮৭৭ বার পঠিত

সেলস টিম ও কর্পোরেট অফিসের কিছু কর্মকর্তার পদত্যাগের এক দফা দাবিতে মুন্ডির্ফামা বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা-কর্মচারিরা মানববন্ধন করেছে। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রতিষ্ঠানের কান্ট্রি ম্যানেজার অমিত কুমার গুহ, ডেপুটি জেনারেল ম্যানেজার (মাকেটিং) জামিল উদ্দিন মজুমদার, সেলস ম্যানেজার দিপক কুমার অধিকারী, সেলস ম্যানেজার মো. হেদায়েত উল্লাহ পারভেজের পদত্যাগ দাবি করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যেই আমরা সকলে মিলে এক হয়ে কাজ করব। আমাদের অধিকার ফিরে পেতে যেকোনো কর্মসূচি বাস্তবায়ন করতে আমরা বদ্ধ পরিকর। আমরা কেউ কেন্দ্রীয় নির্দেশনার বাহিরে গিয়ে কোন প্রকার আন্দোলনে যাবো না। সময় সুযোগ আর বাস্তবতার আলোকে আমরা সকল সিদ্ধান্ত নিব এবং সারা বাংলাদেশে একযোগে সেটা বাস্তবায়ন করব।’

প্রতিষ্ঠানের আরএসএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং পিএসও আশরাফুল হাফিজের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সেলস ম্যানেজার মাসুদ আহমেদ, ডেপুটি সেলস ম্যানেজার মাসুম আনসারী, পিএসও রাসেল আহমেদ, পিএসও বোরহান উদ্দিন, পিএসও মো. হায়দার, পিএসও নাইম আহমেদ প্রমুখ।

বেতন বৃদ্ধি ও বৈষম্যহীন মুন্ডির্ফামাসহ ১৬ দফা দাবিতে গত ১৭ সেপ্টেম্বর থেকে আন্দোলন করে আসছিল প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। ২১ সেপ্টেম্বর পর্যন্ত ১৬ দফা মেনে নেওয়ার জন্য সময় বেধে দিয়েছিল আন্দোলনকারীরা। বেধে দেওয়া সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সেলস টিম ও কর্পোরেট অফিসের কিছু কর্মকর্তার পদত্যাগসহ এক দফা দাবিতে আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি করা হয়েছিল।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..