রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিচ্ছেদের গুঞ্জনে যা বললেন ফারুকী প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর রূপপুরের বিদ্যুৎ উৎপাদন বায়রার অপেক্ষায় এশিয়া কাপের সূচি প্রকাশ সাংবাদিক ও সাবেক এমপি শফিকুর রহমান মারা গেছেন আমতলীতে পুলিশ স্টল দখলমুক্ত করার এক ঘণ্টা পর ফের দখলের অভিযোগ সান্তাহারে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মহিত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নির্বাচনী প্রচারে জুয়েল খান, এখন বিএনপিপন্থী সংগঠনের প্রধান অতিথি বিয়ের প্রলোভনে ধর্ষণ, ব্ল্যাকমেইল ও ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ঠিকাদার জাহাঙ্গীরের বিরুদ্ধে শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও নাহিদ উজ্জামানকে সংবর্ধনা

বামনায় শিক্ষকদের ১০ম ও ৯ম গ্রেডের দাবীতে মানববন্ধন

মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা)  প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৫৯৮১ বার পঠিত

মোঃ শাকিল আহমেদ, বামনা( বরগুনা) প্রতিনিধিঃ

শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর বামনায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।
আজ ০২ অক্টোবর বুধবার বিকাল ৪ ঘটিকায় বামনা উপজেলা পরিষদের সম্মুখে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি বামনা উপজেলা শাখার উদ্যোগে জনাব মোঃ সগির হোসেনের সভাপতিত্বে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি উপজেলা শাখার নেতৃত্বে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের ১ দফা দাবিতে মানববন্ধন করা হয়,
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, দেশের মানুষ গড়ার কারিগররা আজ অবহেলিত, নিস্ফেশিত। যে শিক্ষকরা একজন প্রথম গ্রেডের কর্মকর্তা তৈরির কারিগর, তাদের ১২ তম গ্রেডের প্রস্তাবনা করা হয়েছে। যা আমাদের জন্য লজ্জার। তাই সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের জন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের অনুগ্রহ কামনা করেন।

প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান এর নিকট প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পেশ করবেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..